somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

সাহায্য এর জন্য আবেদন :(

১২ ই জুন, ২০১৮ ভোর ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

।। মানবিক দিক বিবেচনা করে সাহায্য করুন, কিছু না পারেন কমপক্ষে শেয়ার করুন ।।

এই পোস্টটি আমার এক স্কুল ফ্রেন্ডের পক্ষে থেকে ।

মায়ানমার সরকার এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে করা নির্বিচারে মানুষ হত্যা ও অরাজকতার শিকার হয়ে ঐ দেশের আরাকান রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সম্প্রদায়ের কথা আমাদের কারও তেমন অজানা নয় । ধারণা করা হয়, প্রায় ৭ লক্ষেরও বেশি রোহিঙ্গা আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে মায়ানমার থেকে পালিয়ে এসে । আমাদের দেশের উদ্দেশ্য শুধুমাত্র তাদের আশ্রয় দেওয়া নয় । এদের পুনর্বাসন করাও । কারণ এই সম্প্রদায়ের একটি বিশাল অংশই শিশু ও নারী, যারা প্রায় সবকিছু হারিয়ে এখন প্রায় অসহায় দিনাপাত করছে ।

।। সাহায্য এর জন্য আবেদন ।।

প্রজেক্টঃ অরফানেজ এন্ড হেফজ এডুকেশন প্রজেক্ট
প্রজেক্ট নংঃ ০১
স্থানঃ রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার
মোট ছাত্রছাত্রীর সংখ্যাঃ ৫০
(এদের ২টি ভাগে ভাগ করা হয়েছে । ২টি ভাগে ২৫-২৫ জন করে । প্রথম ২৫ জনের মধ্যে ১৮ জন এতিম, বাকি ৭ জন এমন যে যাদের বাবা-মায়ের কোন হদিস নেই । এদের নিয়মিত খাবার, শিক্ষা ইত্যাদি দেওয়া হয় প্রজেক্টের অধীনেই । (এদের ছবিই নিচে দেওয়া আছে)

বাকি ২৫ জন হচ্ছে হেফজ শিক্ষার্থী । এদের নিয়মিত খাবার দেওয়াটা সম্ভব হচ্ছে না । যদিও বর্তমানে হেফজ শিক্ষার্থীর সংখ্যা ২৩ জন, বাকি ২ জন রিসেন্টলি হেফজ শেষ করেছে ।

প্রজেক্টের আন্ডারে থাকা শিক্ষার্থীর পিছনে মাসিক খরচঃ প্রায় ৬২০০০ - ৭০০০০ (প্রতি মাসে কমবেশি হয়)

এই রমজান থেকে সামনের বছরের রমজান পর্যন্ত প্রত্যাশিত খরচ ধরা হয়েছে ৭০০০০ X ১২ = ৮৪০০০০ (সমস্যা নিরসন না হলে)

আলহামদুলিল্লাহ্‌, মহান আল্লাহ্‌র রহমতে এই প্রজেক্ট শুরু হয় প্রায় ৯ মাস আগে । বর্তমানে এই পর্যায়ে এসে অর্থের যোগান দেওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে । এই কারণেই অনেক শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের কাছে ধরনা দিতে হচ্ছে । মহান আল্লাহ্‌র রহমতে প্রথম ভাগের ২৫ জনের মধ্যে ১৩ জনের জন্য মাসিক ডোনারের ব্যবস্থা হয়েছে । বাকি ১২ জনের জন্য ডোনারের খোঁজ চলছে । প্রায় প্রতি মাসে প্রতিটি বাচ্চার পিছনে খরচ প্রায় ২৫০০ থেকে ৩০০০ টাকা । কেউ যদি ইচ্ছুক হয় কমপক্ষে ১টি বাচ্চার মাসিক ডোনার হতে, সেটা সর্বোচ্চ সাহায্য হয় । তাছাড়াও যে কোন পরিমাণ টাকার সাহায্যও এইসব বাচ্চার জন্য অনেক ।

ঈদ-উল-ভিতর আসতে আর মাত্র ৫-৬ দিন বাকী । রমজান মাসে তো যাকাত সবারই দেওয়া লাগে । আপনার এবারের যাকাতের টাকাটা না হয় এদেরকেই দিলেন ।

বলা বাহুল্য, যে কারও দানকৃত টাকা বা সাহায্য তালিকাবদ্ধ করে রাখা হয়, এবং চাওয়া মাত্র রেগুলার আপডেটও ফেসবুক, হোয়াটস অ্যাপ কিংবা অন্য কোন মাধ্যমে দেওয়া হয় । এই ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্ঠা করা হয় ।

টাকা পাঠানোর ঠিকানা বা মাধ্যমঃ

মারিয়া রওশন
একাউন্ট নাম্বারঃ ২০৫০২১০০২০৪৬৮০৬১৫
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মিরপুর-১, ঢাকা
বিকাশ নাম্বারঃ ০১৭৩৮৬২৪০৫৭

অথবা

ডাঃ মোঃ জাকারিয়া বিন হামিদ
একাউন্ট নাম্বারঃ ২০৫০২০৯০২০৩৭৪৫১০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শ্যামলী, ঢাকা

কেউ যদি খোঁজ নিতে চান সেই ব্যবস্থাও আছে । রোহিঙ্গারা আমাদের দেশে আশ্রিত । তাদের জায়গায় থেকে দুর্ভোগটা একবার চিন্তা করে দেখুন, তাহলেই বুঝবেন কতটা দুর্বিষহ তাদের জীবন । তারপর যদি হয় বাবা- মা হারানো শিশু, তাহলে তো পরিস্থিতি আরও ভয়ংকর । একবার এই শিশুদের কথা চিন্তা করেই এগিয়ে আসুন । ছোট ছোট সাহায্যগুলোই একসাথে অনেক সময় অনেক বড় হয়ে যায় ।

সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৮ ভোর ৬:৫৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

বাংলা কিউ আর কোড এর ব্যাবহারের বাধা ও সমাধান।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ৯:১০




Bangla QR: সম্ভাবনাময় একটি উদ্যোগ, তবে কিছু বাস্তব সমস্যার সমাধান জরুরি

বাংলাদেশে ক্যাশলেস লেনদেনকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে Bangla QR একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি QR কোড ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

×