somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

ভালোবাসার মানুষের ব্যস্ততা হলে কিইবা করার :| :||

১৩ ই জুন, ২০১৮ ভোর ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- কি রে, সুবর্ণা, আমার জন্য কি একটুও টাইম নাই তোর ?
দেখ, সানি, সামনে পরীক্ষা । এখন তো টাইম কম থাকবেই । বুঝিস না কেন ? খালি বাচ্চাদের মত করবি না তো ......
- একটা মাত্র টপিকস, একটু বুঝিয়ে দে না ......
নাহ, তুই তো শুনবি না, বুঝছি । আচ্ছা, বল, কি বুঝার জন্য এই কয়দিন আমার মাথাটা খাচ্ছিস ?
- ঐ যে ফিজিক্সের "ল অব রিলেটিভিটি" আছে না ? ঐটার মাথামুণ্ডু তো কিছুই মাথায় ঢুকছে না । এইবার টার্ম ফাইনালে ফিজিক্সে নির্ঘাত ডাব্বা মারবো ।
'ল অব রিলেটিভিটি' ? এইটা একটু জটিল বটে, আমিও মানছি । আমারই বুঝতে পুরো একটা দিন লেগে গেছে । ঠিক আছে, বই আর খাতা বের কর, আমি তোকে শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি । এরপর পড়লেই বুঝবি ।
- আচ্ছা, তাই সই । বই কোনটা বের করবো ? ঐ বেনেটের বইটা নাকি ?
বেনেটের বইটা হলেই তো সবচেয়ে ভালো হয় । ডিটেইল্‌স-এ আছে ঐ বইটাতে । হুম, বের কর । আর খাতা আর পেন্সিল দে ।
- মানে কি ? তুই চিত্রও আঁকাবি নাকি রে ? আমি কিন্তু চিত্র-মিত্র আঁকাতে পারি না । ওইসব আমারে দিয়ে হবে না ।
তাইলে কি ? বুঝবি না ? আমি চলে যাবো ? এমনিতে এইবারের পিএলে আমি এখনও ভালো করে পড়তে বসতেই পারিনি ।
- আরে না, আমি তো মজা করলাম । এই নে খাতা আর পেন্সিল আর বেনেটের বই । শুরু কর ।
হুম, তাইলে শোন । এই সূত্রটা দুইটি বেসিক নিয়ে গঠিত । একটি হল ......
- আহা, বেসিক কথাদুইটা জানি তো ।
ওহ, জানিস ? তাইলে এক্সপ্লেনেশনটা বোঝ । গতিশীল কোন ব্যক্তি কাছের ঘড়ি স্থিতিশীল কোন ব্যক্তির ঘড়ির তুলনায় আপেক্ষিকভাবে ধীরে চলে ।
- এইটাও তো বুঝি । পরেরটা বল ।
ভিন্ন জায়গায় ঘটে যাওয়া একই সময়ে ঘটে যাওয়া ঘটনা আপেক্ষিকভাবে একটু আগে-পরেই হয় ।
- ধুর, এইটাও তো বুঝি । আরেকটা বল ।
শক্তি বা এনার্জি হল ভর ও আলোর গতির বর্গের গুণফলের সমান ।
- ওহ, তাই বুঝি । এইটা বুঝতেও আমার পাক্কা দুই ঘণ্টা লাগছিল ।
আচ্ছা, যা বলছি, সবই তো বুঝিস, দেখছি । তাইলে সমস্যাটা কোথায় ?
- ............ ইয়ে মানে, সুবর্ণা, তোর সাথে একটু গল্প করতে ইচ্ছে হচ্ছিল খুব । তুই যে আকারে পড়ুয়া, নির্ঘাত এভাবে ছাড়া তো সময়ই দিবি না, জানতাম । তাই .....

সুবর্ণা মাথা নিচু করে থাকে । আসলে সানির মনের কথাটা সেও বুঝতে পারে । কিন্তু অনেক কথাই আছে যা বুঝেও কিছু প্রত্যুত্তর দেওয়া যায় না । মেনে নেওয়া যায় না । সবচেয়ে ভালো বন্ধুটিকে মনের মানুষ করে নেওয়া যায় না অনেক সময়ই । তার মানে কি আদৌ একটি ছেলে আর একটি মেয়ে কখনও বন্ধু হতে পারে না ? সুবর্ণা ভাবছে । আর ওদিকে সানি একপলকে তাকিয়েই আছে তার ভালবাসার মানুষটার দিকে ।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৮ ভোর ৫:১১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×