somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

বিশ্বাসের সুতায় টান পড়লে তা বিপদ ঘটাতেই পারে :|

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- কি রে ঘুমাবি না ?
- জানি না
- কি হয়েছে রে তোর ?
- জানি না । ভালো লাগছে না । তুই ঘুমা
- আর তুই কি করবি ?
- জানি না, জেগে থাকবো কিংবা ঘুমিয়ে পড়বো । আবার হাঁটাহাঁটি করেও সারারাত কাটিয়ে দিতে পারি ।
- এই, হইছে টা কি রে তোর ?

শাকিলের কথা শুনে আসিফ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা শুরু করলো । আসিফ আর শাকিল দুইজনে রুমমেট । দুইজনেই একটি স্বনামধন্য বেসরকারী ভার্সিটিতে পড়াশুনার সুবাদে ঢাকা শহরে এক মেসের এক রুমে থাকে, যদিও এদের কারও বাসা ঢাকায় নয় । শাকিলের সময় কাটে পড়াশুনা আর টিউশনিতে । আর আসিফ ব্যস্ত থাকে ভার্সিটির যাওয়া-আসা আর সীমার সাথে রিলেশন করে । সীমা ওদের ক্লাসমেট । দুইজনের কথা বলার সময় তাই তো রাতে ঘুমানোর আগেই হয় ।

- কি হয়েছে বলবি আমাকে ?
- দোস্ত, আজকে সীমাকে মনে হয় আরেকটা ছেলের সাথে হাঁটতে দেখলাম । মনে হলো......
- আচ্ছা, তুই শিউর ? ওটা সীমাই ছিল ?
- হ্যাঁ আমি স্পষ্ট দেখেছি
- তোর তো বুঝতে ভুলও হতে পারে ।
- মানে ?
- ওটা তো ওর অন্য কোন বন্ধু কিংবা কাজিন বা আত্মীয় হতে পারে, তাই না ?
- নাহ তা তো পারেই । কিন্তু ওর পরিচিত লোক সবাইকেই তো আমি কমবেশি চিনি কিন্তু ছেলেটাকে আমি আগে কোনদিন দেখিনি, বিশ্বাস কর । এই জন্যই...
- দেখ আসিফ, রিলেশন করেছিস ভালো কথা । সেটা যেন শুধু আবেগ না হয়, একটু বাস্তবতাও রাখতে হবে এখানে । আসলে যে কোন সম্পর্ক দুটো ভিত্তি বা খুঁটির উপর দাড়িয়ে থাকে । এক, বিশ্বাস আর দুই, সম্মান । তুই কি সীমাকে বিশ্বাস করিস না ?
- কি যা তা বলিস, বিশ্বাস থাকবে না কেন ?
- আচ্ছা, তুই সীমাকে আবার ফোন দিয়ে উল্টাপাল্টা কিছু বলিসনি তো ?
- না, তা বলিনি তবে খুব ইচ্ছে করছিল অনেক কিছু বলতে । দমন করেছি অনেক কষ্টে ।
- এই তো, খুব ভালো একটা কাজ করেছিস । তুই তো দেখি আস্ত একটা রামছাগল । আগে ওর পক্ষ থেকে কিছু বলার সুযোগ তো দিবি, নাকি ? এখন চল, আয়, ঘুমাই । রাত অনেক হয়েছে । কাল ক্লাস করতে হবে না ?
- ইচ্ছা নেই রে ।
- ইচ্ছা নাই বললে হবে না । তোকে ক্লাস করতে হবে । সীমার সামনাসামনি হতে হবে । দরকার হলে না হয় আমি থাকবো আশেপাশে । বুঝছিস ? এখন উল্টাপাল্টা চিন্তা বাদ দে ঘুমা বাপ । লাইট টা অফ কর । আমার আবার ক্লাস শেষেই দুইটা টিউশনি, দুপুরে ঘুমাতে পারবো না ।
- হুম ঠিকাছে রে, ঘুমাচ্ছি ।
- ঘুম শুভ রাত্রি, বলদ
- শুভ রাত্রি
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×