somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Pointing out to Myself... নিজের দিকে আঙ্গুল তোলা X(( :|

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হ্যালো ভাই, আপনি তো দিন দিন হাতি হচ্ছেন, এত খান কেন? অথচ দেখা যায় নিজেই ফাস্ট ফুডের বিশাল ভক্ত, দৈনিক পিজা, বার্গার, মোমোস ইত্যাদি ছাড়া তার চলেই না । নিজের ভুঁড়িই উঁকি দেয় টি শার্ট ভেদ করে ।

ভাই আপনার মেয়ে তো দারুণ স্মার্ট হয়ে গেছে দেখছি । সেদিন তার কোচিং এর বাইরে দেখলাম, কোন ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে । অথচ নিজের মেয়েই দেখা গেলো বলা নেই কওয়া নেই, পাশের বাড়ির ছেলের হাত ধরে ভাগছে ।

তুমি কিন্তু দারুণ বেয়াদপ, খালি মুখে মুখে তর্ক করো, বড়দের কথা শুনো না, যা মন চায় তাই করো, এভাবে বড় হবা কি করে? অথচ নিজেই দেখা গেলো, ফোনে কাকে যেন বলছে, সে বড় হয়েছে তো কি হয়েছে ভয় পাই নাকি আমি? ইটের জবাব আমিও পাথর দিয়ে দিতে জানি ।

এই ছেলে শুনো এই কর্পোরেট লাইফে টিম ওয়ার্ক করাটা খুব জরুরি । এভাবে একা একা পাণ্ডিত্য দেখাও কেন । অল্প বিদ্যা কিন্তু ভয়ংকরী । নিজেকে নিয়ে এত অহংকার করবা না জীবনে । অথচ নিজেই দেখা গেলো পারুক না পারুক, নিজের অতীত জীবনের অভিজ্ঞতার ঝুলি খুলে বসে যায় জুনিয়রদের কাছে । আমি এই করেছি, সেই করেছি, আমি ছাড়া হতো না ইত্যাদি আরও কত কত কথা ।

ভাই আপনি না দারুণ বউ পাগল । বউ ছাড়া দেখছি থাকতেই পারেন না । বউকে দেখছি রাজরানী বানিয়ে রাখেন । বউ ছাড়া আপনার কি যে হবে ভাই । অথচ নিজেরই ডিভোর্স হবে হবে এমন অবস্থা । সংসারে বনিবনা নেই ।

ইত্যাদি ইত্যাদি আরও কত কত কাহিনী

আমাদের এই সমাজটা বড়ই আজব । এখানে আমরা অন্যকে সমালোচনা করি নিজের তৈরি একটি ফিল্টারে ছেঁকে নিয়ে । মনে হয় আমি যেটা বলেছি বা যেটা করেছি বা যেটা ভেবেছি সেটাই সঠিক । অনেকের আবার এই বলা, করা বা ভাবাটা গ্রুপভিত্তিক বা গন্ডিভিত্তিকও হয়ে থাকে । কিন্তু যত যাই হোক, এতেই ঐ বলা, করা বা ভাবা বিষয়টাই চিরন্তন সত্য বা একেবারেই সঠিক কিছু হয়ে যায় না ।

মানুষ বড়ই বিচিত্র প্রাণী । মহান সৃষ্টিকর্তা এমনিতে মানুষকে সৃষ্টির সেরা জীব বানাননি । মানুষ যাতে নিজের মত করে চিন্তা করে সঠিক পথে থেকে সঠিক কাজটি করতে পারে, সেটাই সৃষ্টিকর্তার চাওয়া । এই সঠিক কাজ কোনটি, এটা ব্যক্তিগত ভাবে খুঁজে বের করতে হয় । অপরের দেখানো পথে চলতে থাকলে, সেটা সঠিক পথ নাও হতে পারে । আপনি যেটা ভাবছেন, সেটা হয়তো আপনার জন্য সঠিক কিন্তু অপরের জন্যও সেটাই সঠিক, এটা আপনি সিদ্ধান্ত দিতে পারেন না । যদি সে আপনার একান্ত আপনজন হয় তবে কিছুটা ব্যতিক্রম হতে পারে অবশ্য ।

তাই আঙ্গুলটা আগে নিজের দিকে উঠান । Point your fingers toward you first । এটা আয়নার সামনে গিয়ে করার দরকার নেই । বরং বিবেকের সামনে গিয়ে করেন । আপনি যাই বলেন বা করেন না কেন, এটার ফলাফল কিন্তু আপনি অবশ্যই পান । হয়তো প্রকাশ্যে কিংবা গোপনে
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×