দেশে ফায়ারআর্মস এর লাইসেন্স করার সিস্টেম টা কি, কেউ বলতে পারেন? মহামান্য রাষ্ট্রপতি যেভাবে খুনীদের ক্ষমা করা শুরু করেছেন, তাতে তো কয়েকদিন পর দেশে BAL এর সোনার ছেলেরা খুন করার আগে একটুও ভাববেনা, কারন জানেই তো, মাথার উপর আছেন পরম ক্ষমাশীল রাষ্ট্রপতি। কাজেই নিজের নিরাপত্তার ব্যাবস্থা তো নিজেরই করতে হবে, আর আমাদের পুলিশ বাহিনী তো পুরোপুরি বাংলা সিনেমার নিয়ম কানুন মেনে চলেন, ঘটনা ঘটার পর উনাদের আগমন ঘটে। কাজেই দয়া করে ফায়ারআর্মস এর লাইসেন্স করার সিস্টেম টা কি কেউ জানাবেন? আর যদি লাইসেন্স না দেয় তাহলে অবৈধ উপায়ে কিভাবে একটা বন্দুক জোগাড় করতে পারি সে ব্যাপারে কেউ জানাবেন। আমার মনে হয় যে,আমার এই লেখায় কেউ কমেন্ট করবেন না, কারন এটা র্যাব এর ব্ল্যাক্ললিস্টে চলে যেতে পারে, কিংবা আমাকে ধরে নিয়ে ঠ্যাঙ্গানি দিয়ে আমাকে হিজবুত তাহরির কিংবা কোন জঙ্গী সঙ্গঠনের সদস্য বানিয়ে ফেলতে পারে। পরদিন হয়ত, চোখে মুখে কালসিটা পড়া আমার ছবি ছাপা হবে পত্রিকায়, সেখানে হয়ত লেখা থাকবে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে, যে সে একজন জঙ্গী। কিন্তু কি করব, আমাদের রাষ্ট্রপতি যা শুরু করেছেন, অবশ্য এখানে রাষ্ট্রপতিরও পুরাপুরি হাত নেই, কলকাঠি তো নাড়ছেন, আমাদের স্বৈর-প্রধানমন্ত্রী। তিনিও পরম ক্ষমাশীল, BAL এর হীরার ছেলেদের অকাম-কুকাম তিনি মাত্তৃস্নেহে মাফ করে দেন, হয়ত বুঝতে পারেননা আরেক মায়ের খালি বুকের উপর তিনি একটা বড় পাথর বসিয়ে দিলেন। উনি তো পারেন নাই উনার পরিবারের লোকজনের খুনীদের ক্ষমা করতে, তাহলে আর একজন মানুষের খুনীকে ক্ষমা করার অধিকার উনাকে কে দিল। শরীয়া আইনের কথা বলেছেন তো, মনে হয় শরীয়া আইন কি জানেন না, শরীয়া আইনে একমাত্র ভিক্টিমের পরিবারে লোকজনের ই ক্ষমতা থাকে ক্ষুনীকে ক্ষমা করে দেওয়ার, দেশের হর্তাকর্তাগন যতই ক্ষমাশীল হোন উনাদের সেটা করার কোন ক্ষমতা নেই। উনারা শরীয়া আইন দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেন, অথচ নিজেরাই শরীয়া আইনের পরিপন্থী কাজ করে বসে আছেন। কাজেই ভাই আমাকে একটা ফায়ারআর্মসের লাইসেন্স এর উপায় বাতলে দেন। কথা দিচ্ছি মানুষ মারবনা, মারলে কিছু জানোয়ার মারব, ভয়ংকর দাঁতওয়ালা কিছু হিংস্র জানোয়ার।
একটা ফায়ারআর্মস এর লাইসেন্স করতে চাই, কুকুর মারার জন্য
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।
প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

