somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০ বেলা প্যারাসিটামল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেম্বারে বসে রুগী দেখছিলেন ডাঃ মেরামত আলী। দরজা ঠেলে শেষ রুগী ঢুকলেন তার চেম্বারে। হেলতে দুলতে কোন রকমে চেয়ার পর্যন্ত এসে ধপ করে বসে পড়লেন চেয়ারে। ডাঃ মেরামত আলী রুগীর দিকে ভাল করে তাকালেন, মাঝবয়সী একজন মানুষ, চুলগুলো উষ্কোখুষ্কো, জট পেকে গেছে জায়গায় জায়গায়, গালের এক দিকে বিশাল পোড়া দাগ, চোখ দুটো লালা হয়ে ফুলে আছে, মনে হচ্ছে যে কোন সময় টুপ করে বাইরে বেরিয়ে আসবে, শরীর শুকিয়ে কংকালসার, হাড্ডির উপর চামড়াটা কোন রকমে লেগে আছে। ডাক্তার সাহেব এবার ইতিহাস নেয়া শুরু করলেন।

-নাম কি?

-বাংলাদেশ

-এটা আবার কি ধরনের নাম?

-জ্বী, এইডাই আমার নাম

-বয়স কত?

-৪৪ বছর

-সমস্যা কি?

-জ্বর স্যার, জ্বরে গা পুইড়া যাইতাছে, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, মাথাডা মনে হয় ছিড়া পইড়া যাইব যে কোন সময়

-কতদিনের জ্বর?

-জ্বর তো স্যার লাইগাই আছে, বাড়ে আবার কমে। আমারে একটু ভাল কইরা দ্যাখেন স্যার, আমি শ্যাষ হইয়া গেলাম

ডাক্তার মেরামত সাহেব রুগীকে কিছুক্ষন টিপেটুপে দেখলেন, শেষে বললেন, আপনার তো টাইফয়েড হয়েছে মনে হচ্ছে।

-টাইফয়েড?

-জ্বী, দুই বেলা প্যারাসিটামল খান, জ্বর জারী সব ঠিক হয়ে যাবে

-এন্টিবায়োটিক লাগবে না স্যার?

-ঐ মিয়া, আপনি ডাক্তার নাকি? যান, বাড়ি গিয়া প্যারাসিটামল খান। দরকার হলে দুই বেলার জায়গায় ১০ বেলা খান, জ্বরের গুষ্ঠী শুদ্ধা উদ্ধার হয়ে যাবে।

-সত্যি বলছেন স্যার, এন্টিবায়োটিক লাগবে না?

ডাক্তার মেরামত আলী এইবার তেলে বেগুনে জ্বলে উঠলেন, এন্টিবায়োটিক তোর ......মধ্যে দিয়া হান্দাই দিমু, বাইর হ চেম্বার থেইকা।

অবাক বাংলাদেশ কোনরকমে বের হয়ে আসলেন ডাক্তার সাহেবের চেম্বার থেকে। বাড়ি গিয়ে ১০ বেলা করে প্যারাসিটামল খেতে থাকলেন। তাতে অসুখের তো কোন উন্নতি হলই না, সাথে মাত্রাতিরিক্ত প্যারাসিটামল খেয়ে লিভার, কিডনী দুটোই বিকল হয়ে শেষমেষ আইসিইউ তে ভর্তি হলেন, এখন পাঞ্জা লড়ছেন মৃত্যুর সাথে।

বি:দ্রঃএই লেখাটার সাথে চিকিৎসা বা চিকিৎসক সম্পর্কিত কোন বিষয় জড়িত নয়
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×