ফেইসবুকে একজনের কাছ থেকে জানতে পেরেই শাহবাগের উদ্দ্যেশ্যে বাসা থেকে বের হয়ে গেলাম। পকেটে সম্বল ২টাকার একটা ছেঁড়া নোট। আম্মুকে না বলেই বের হয়েছি।
সাইন্স ল্যাব পর্যন্ত যাওয়ার পরেই হঠাত পুলিশ ল্যাব এইডের ভিতর ঢুকিয়ে দিল। এক গেইট দিয়ে ঢুকে দেরি না করেই আরেক গেইট দিয়ে বের হয়ে আসলাম। যাওয়া লাগবে খুব তাড়াতাড়ি।
সাইন্স ল্যাবের মোড়ে যেতেই হঠাত এক রিকশাচাল্ক পিছন থেকে ডাক দিলেন,"মামা কই যাবেন?"
আমি বললাম, যাবো শাহবাগ,কিন্তু আমি হেঁটেই যেতে পারবো। উনি বল্লেন,"চলেন আপনেরে নামায় দিয়ে আসি"
আমি অসহায়ের মত বললাম - মামা আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে ঠিকই,কিন্তু পকেটে দুই টাকা ছাড়া কিছুই নেই।
আমাকে বিস্মিত করে দিয়ে বল্লেন,"এইটা কি বলেন, আমি এইমাত্র ওই রাস্তা দিয়ে আসছি,আপনি কি কাজে যাইতেসেন খুব ভালো মতই জানি, আপনার কাছ থেকে টাকা নিবোনা, শুধু একটা অনুরোধ,ওই জায়গায় গিয়ে আমার কথাটা বইলেন,আমার কাকী আট মাসের গর্ভের বাচ্চা সহ এই কাদের মোল্লার হাতে ধর্ষিত হইছে, আমি কি বিচার চাইতে পারিনা?"
যেতে যেতে বারবার চোখ ভিজে আসছিল... নাহ,দেশে এখনও যুদ্ধ করার মত কিছু মানুষ বেঁচে আছে :'(
ফেইসবুক স্ট্যাটাস লিংক !!
Mustakim Ahmed Sunny এর লেখা !! জানি না এটা ব্লগে প্রচার হয়েছে কি না তবে - সবাইকে জানানোর জন্য যে আমাদের গন দাবীকে এতো ছোট করে নষ্ট করে দিয়েছে যেই রায় সেই রায় জনগন মেনে নিতে পারে নি !!
ছবিগুলো তুলেছে আমার ছোট বোন অহনা -- মাত্র ক্লাস ফোরে পড়ে তবুও প্রতিবাদ সরুপ সে এখানে অংশ গ্রহন করেছে !!
Be a BANGALI by posting and writing "যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই" everywhere একটা Event খুলা হয়েছে কাল সকাল ৯ টায় অবস্থান নেওয়া এবং প্রতিবাদ জানানোর জন্য - এই রায় এবং সামনের যে প্যান্ডুলাম ঝুলছের জাতির সামনের সেই ঝুলন্তু প্যান্ডুলাম জানির আবেগ অনুভূতিকে রক্তাক্ত যাতে না করতে পারে সেই দাবী নিয়েই সবাই থাকবে !! আমাদের অবস্থান বেশি হওয়া উচিন !! সবাইকে আমন্ত্রন জানাচ্ছি !!
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



