
আগুন অনেক দেখেছি এই জলন্ত
উল্কার এবড়ো থেবড়ো পোড়া শরীরে
জ্বালিয়ে শেষ করে দেয় আকাশের যত নীল।
জানি আগুনের রঙ লাল।
কত যে দেখেছি পোড়া মুখ ভয়ংকর।
আজ সময়ের শেষে অসময় এসে
ভাবনার বেশে বলে হেসে হেসে
আসছে, আসছে- মহা প্রলয়ংকর।
ভীন গ্রহ নয় এই কাঁদামাটির বুকেই
আসে অনিশেষে বড় হয়ে বাড়ে
রক্ত খেকোর দল।
করে ছল।।
দাবানল।।
জ্বল জ্বল।।
পদতল।।
এরপর ফোঁটায় ফোঁটায় রক্ত চুঁইয়ে
নেভে যায় জ্বলন্ত কয়লার লাল টকটকে পোঁড়া পিঠ।
রক্তের ফোঁটা লাল।
জাগে মহা পৃথিবীর লাখো কোটি মাটির মানুষ।
গড়ে তোলে মহা বৃত্ত।
বৃত্ত ভিন্ন অন্য কোথাও থাকবেনা কোনো লাল;
বাকি পৃথিবীতে সকলে বুনুক সবুজের মায়াজাল।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



