
অনেক দিন ধরে শুনছি কথাটা। আজ এই চর্ম চক্ষু দিয়ে অবলোকন করলাম। খুবি মজা লাগছিলো যখন উত্তেজিত সাংবাদিক মশাই বলে যাচ্ছিলেন আর কিছুক্ষনের মধ্যেই দিনটি পার হয়ে যাবে। সাড়া পরে গেলো বিশ্ব জুড়ে। বাংলাদেশ এগিয়ে গেলো ...
উন্নত বিশ্ব থেকে হাজার বছর পিছিয়ে থাকা এই দরীদ্র কর্মঠ মাটির মানুষগুলোর দিনের আগমন আর রাত্রির বিচরনে হয়তো খুব একটা তফাৎ হবেনা। ঘুম ভাংবে সেই সুরে, আর মোরোগের ডাকে। সবাই কাজে ছুটবে আগের মতই। কারোরই ঘুম বেশী হবেনা আর কম হবেনা। যারা অলস তারা আগের মতই অলস রয়ে যাবে। তরিৎ ভোর তাদের সেই মৃত্যুর ঘুম ছাড়াতে পারবেনা। সময়ের অবিরত আহবান কোনোদিন সে শুনবেনা। শুনবেনা জাতির কান ফাটা আর্তনাদ।
শুধু প্রার্থনা যারা জেগে আছে তার যেনো অন্ধ না হয়। সময়ের এগিয়ে আসায় তারাও যেনো চোখ মেলে দেখে সুন্দর সবুজ পৃথিবীর সপ্নটাকে। মুছে দেয় সব যন্ত্রনা, দূঃখ, জ্বালা।
আমার প্রিয় স্বদেশ এগিয়ে যাক শুধু সময়ে নয়, কথায়, কাজে, উৎকর্ষতায়, আর সম্মানে সুন্দর এক আগামীর পানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



