
আমি যেদিন থাকবোনা সেদিনও নদী গাইবে গান।
পাখিরা করে যাবে তাদের অপূর্ব কলতান।
আমার স্থলে অন্যকেউ দেখে পৃথিবীর অবাক সৌন্দর্য।
শুধু আমি নেই, তাই ভাবি কিছু নেই,
আসলেই কি আমি নেই?
নাকি আমি নাথেকেও আছি?
নাকি থেকেও নেই?
আমি চলে যাই আমার আমিকে নিয়ে।
সব পরে থাকে এখানেই
এই মাটির কোলে, কেবলি বিদায় দিয়ে।

সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৯ রাত ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



