somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যত দিন রবে পদ্মা, মেঘনা, যমুনা বহমান

২১ শে জুন, ২০০৯ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শিরোনামটা কোথায় যেনো পড়েছেন... মনে পরছে? হ্যা ঠিক ধরেছেন।

আমি সেদিন বাংলাদেশের ইতিহাসের সেই ঐতিহাসিক অধ্যায়ের পাশ দিয়ে হেটে যাচ্ছিলাম। প্রচন্ড গরম। মাথার ঘাম সত্যি সত্যি পায় পরছিলো। বাংলাদেশের প্রান পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ীটির সামনেই পুকুর ঘাটে মুল্যবান পাথরে ষ্টিলে সুন্দর করে লেখা

"যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা বহমান
তত দিন রবে কির্তি তোমার শেখ মুজিবুর রহমান"

দুটি লাইন পড়ে আমার ভেতরে অন্য রকম একটি অনুভূতি জেগে উঠলো। জাতি তাদের এই সব মহান ব্যক্তিদেরকে আজো সঠিক মূল্যায়ন করতে শিখেনি। তার পরমাত্মীয়রা ভেবে থাকে কিছু রাজ মিস্ত্রি দিয়ে সুন্দর কিছু পিতলের হরফে পিজি হাসপাতালের নামকরন আর ভাষনী নভোথিয়েটারের (অন্য একজন সম্মানিতের নাম পরিওর্তন করে) নামকরন করলেই বুঝি ন্যায্য সম্মান দেয়া হয়ে যায়। পুরো দেশের নামও যদি পরিবর্তন করে মুজিব বাংলাদেশ রাখা হয় তাতেই কি তাকে সম্মান দেয়া হলো? হায়রে অবুঝ!!!!

তাকে তো ঠিক ভাবে অসম্মানও করতে পারেনি তার পরমাত্মিয়রা।

তাদের কি স্বপ্ন ছিলো? আশা ছিলো?
সেই স্বপ্ন আশার সোনার বাংলা কি আজো কোনো শাষক দিতে সক্ষম হয়েছে? শুধু নাম আর নাম। কেউ এলে বাবার নাম কেউ এলে স্বামীর নাম। এতো নাম দিয়ে কি হবে? সেই সব মৃত ব্যক্তিরা কি ওপারের জীবনে এই সব কাজে এতটুকুও শান্তি পাবে? না। কোনোদিনই না। আমি হলফ করে বলছি... জাতির এই সব সূর্য সন্তান রা এই দেশের ইতিহাসে তাদের অবদানের জন্য চিরদিন বেচে থাকবে ঠিকই, কিন্তু এই শাষক গোষ্ঠির উন্মাদ নৃত্যে তাদের সত্যিকার অর্জন গুলো মুখ থুবড়ে পড়তেও হয়তো খুব বেশিদিন দেরী হবেনা।

কি সুন্দর করে লেখা

যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান
ততদিন রবে কির্তি তোমার শেখ মুজিবুর রহমান।।

কতো চমতকার কথা। কিন্তু এর অর্থ কি? নদীরা শুকিয়ে গেলে মুজিব কে আমরা ভুলে যাবো?

তাহলেতো ভুলতে আর বেশীদিন দেরী নেই। আর তার পরমাত্মীয় রা সেই ভুলে যাওয়ার কাজ টাকে আরো দ্রুততার সাথে সম্পাদন করছেন।

পদ্মা তো অনেক আগেই শুকিয়ে গেছে। এখন বাকি আছে মেঘনা আর যমুনা।



কিছুদিন আগে যমুনা পার হতে গিয়ে দেখলাম মাঝখানে বিশাল চর পরেছে। তাতে মনে হলো বঙ্গবন্ধুর স্বপ্নের সেই মহা মুল্যবান সেতুটির আর খুব বেশিদিন প্রয়োজন হবেনা। ভালো একটি বঙ্গবন্ধু মহাসড়ক (খারাপ উদ্দ্যেশে বলছিনা। ঐ যায়গাটির জন্য তো ঐ নামটি’ই বরাদ্দ কিনা) করার মতো যথেষ্ট ব্যবস্থা হয়ে যাচ্ছে।



মেঘনা যদিও এখনো তার নিজস্ব স্রোতধারায় উত্তাল আছে তবুও বাড়ী যাওয়ার সময় হঠাত হঠাত মনে হয় সঙ্গীর অভাবে এই মহা স্রোতও হয়তো মরু হতে বেশী সময় নেবেনা।

আর টিপাই মুখে বাকী নদীগুলোর গলা টিপে ধরার জন্য অপেক্ষা করছে এক ভয়ংকর দুঃস্বপ্ন।

আমরা ভাষানীকে দেখেছি নদী বাচাতে লং মার্চ করেছে। আমাদের তো আর সেই সাহস নেই, তবুও জাতির একজন ক্ষুদ্র মানুষ হিসাবে মুজিবের কির্তি গুলোকে জিইয়ে রাখতে হলেও নদী গুলোকে বাচাতে হবে।

আমরা ভুলে যেতে চাইনা ভাষানী, মুজিব, জিয়ার মতো বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×