
এরপর সময় হয়না বিকেল দেখার,
সুর্যের রঙ থেকে পালিয়ে বেড়ানো অগনিত বছর;
ধানের মাঝে সবুজের বসবাস দেখে দেখে ক্লান্ত সময়
আজো যেনো কিছু বলতে চায়।
শুনি শুনি করে আর হয়না শোনা সেই কথা।
কত পোকারা পাতার তলে
আপন জীবনের কথা বলে।
তবু আরো কিছু থাকে বাকি শালিকের সুরে।
সেই সুরে সুরে গান হয়ে হয়ে
কত দূরে দূরে প্রাণ বয়ে বয়ে
অবশেষে ঢেকে যায় অজানার বুকে শ্লোগানের চিত্কারে।

মরু রূপে দেখা মৃত্যুর হাতছানি কেবলি দাড়িয়ে
ফেটে যাওয়া ফাটলের ফাকে।
কবুতর টিয়েদের ডাকে
দেখেছি যে থেমে যেতে তাকে।
আসে কাদনের বেলা, করে আদরের খেলা
তবু কেহই কাহারেও খুজি নাহি পায়
পথে হেটে হেটে আগামীর পানে...
পাশা পাশি তবু নয় পাশে পাশে
একসাথে তবু ভিন্নতা নিয়ে কত দূর আর?
আসি সময়ের শেষে অসময় নিয়ে মাছরাঙ্গা রাঙ্গা ডানায়
তবু শষ্যের আহবানে জেগে থাকি আজো;
জীবনের ভুল ভুলে গিয়ে ভাবি
হাতে নিয়ে নেই আগামীর চাবি।
ক্ষেপে ওঠা যত পাগলের ভিরেও
খুলে দেই সুর্যের দরজা, শুনি সবুজের গান, সাথে সকল প্রাণ।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



