
কোথায় বলো আকাশ কাদে শ্রাবন ধারার অশ্রু দিয়ে?
কোথায় বলো নদীর জলে স্বপ্ন ভাসে দুঃখ নিয়ে?
বাতাস কোথায় দেয় যে উড়াল
এই পৃথিবীর গদ্য নিয়ে?
কোন সাগরে গাংচিলেরা
উড়ছে ডানায় রৌদ্র নিয়ে?
এই ধরনীর সবুজ গুলো কাদে কোথায় মুখ লুকিয়ে?
কোথায় বলো অন্ধকারে চাদের আলো যায় শুকিয়ে?
কোথায় হাজার লক্ষ মানুষ
উদর ভরে ফুর্তি করে?
আবার কোথায় ক্ষুধার জ্বালায়
না খেয়ে কেউ যাচ্ছে মরে?
কোথায় আছি পাগল আমি? মনে হয় এক আস্তাকুড়ে,
অপুর্ণ সব স্বপ্ন নিয়ে যাব একদিন বহু... দূরে।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৯ রাত ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


