রাজশাহী জেলার ক্রিকেট আম্পায়ার ও স্কোরাররা মাঠ ছেড়ে রাজপথে
(সম্মানী বৃদ্ধির দাবীতে জেলা প্রথম বিভাগ লীগ-২০১১-১২ বয়কট ও মানব বন্ধন কর্মসূচী)
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত প্রিমিয়ার ডিভিশন / প্রথম বিভাগ / দ্বিতীয় বিভাগ ও অন্যান্য ক্রিকেট প্রতিযোগীতার খেলাগুলি বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার আম্পায়ার ও স্কোরার বৃন্দ অত্যন্ত সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক ভাবে সুনামের সাথে খেলা পরিচালনা করে আসছে। অন্যান্য খেলা সুষ্ঠু ভাবে পরিচালনার স্বার্থে ঢাকা থেকে আম্পায়ার ও রেফারি আনা হয় এতে জেলা ক্রিড়া সংস্থার প্রচুর অর্থ ব্যয় হয়। ব্যতিক্রম শুধু ক্রিকেট খেলাই আজ পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সকল পর্যায়ের ক্রিকেট খেলায় কোন বাইরের জেলার আম্পায়ার ও স্কোরারের প্রয়োজন হয় নাই। তার পরেও জেলা ক্রিড়া সংস্থার ক্রিকেট কমিটির নিকট সম্মানিত আম্পায়ার ও স্কোরারগন সবসময় অবহেলিত, যা খুবই দুঃখজনক। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক স্কুল ক্রিকেট পরিচালনার জন্য স্থানীয় আম্পায়ারগন ৭৫০টাকা এবং স্কোরারগন ৪০০টাকা সম্মানী পান। কিন্ত ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটের পরেই খেলার মানের দিক থেকে রাজশাহী প্রিমিয়ার লীগ ক্রিকেটের অবস্থ্ান। সেখানে আম্পায়ারদের সম্মানী মাত্র ৪০০ টাকা এবং স্কোরারদের সম্মানী ২৬০টাকা। যা বর্তমান প্রেক্ষাপট অনুয়ায়ী খুবই অমানবিক। এমনকি খেলা চলাকালীন সময়ে আম্পায়ারদের জন্য পানীয় পর্যন্ত সরবরাহ করা হয় না।
বিগত বছরগুলোতে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার বাজেটের আগে বারংবার সম্মানী বৃদ্ধির আবেদনের পরও জেলা ক্রীড়া সংস্থার বর্তমান বাজেটে আম্পায়ার ও স্কোরারদের সম্মানী বৃদ্ধি না করা এবং বাংলাদেশ ক্রিকেট আম্পার্য়াস ও স্কোরার্স এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার সম্মানিত সদস্যদের সাথে জেলা ক্রীড়া সংস্থার কিছু কর্মকর্তার অসৌজন্য মূলক আচরণের কারণে বাংলাদেশ ক্রিকেট আম্পার্য়াস ও স্কোরার্স এসোসিয়েশন রাজশাহী জেলা শাখা, জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলা পরিচালনা থেকে বিরত আছে এবং আগামী ২৯ডিসেম্বর মানব বন্ধন কর্মসূচীর আয়োজন করেছে।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


