কতোদূর এগিয়েছি আমরা?
মুক্ত স্বদেশ সার্বভৌম
ইতিহাসের পাতায় বিজয়ের গান অবিরাম
চল্ছে বেজে তালে তালে।
মাঠে ময়দানে সংসদ ভবনে দৃপ্ত শপথের
ঝলকানি বিজলীর চমক নূতন ইতিহাস
মানচিত্র জুড়ে সদাশয় সরকারের সুকর্ম বয়ান
হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়ায়
উন্নয়নের লাল নীল জোয়ার
ঝড় তোলে রাজনীতি।
বর্ষনে ভিজে মাঠ শুকায় রোদে
ফসলের কারিগর ফলায় ফসল দিগন্ত ব্যাপি
সবুজের সমারোহ আনাচে কানাচে মাছের চাষ
পাড়ায় পাড়ায় শপিং মল চাইনিজ রেস্তোরা
দৃষ্টি নন্দন পাঁচতারা হোটেল আনন্দ মেলা
অকাতরে বিলায় স্তুপীকৃত ভালোবাসা।
তবু কেনো রক্তে ভাসে সোনার বাংলা
পিচ ঢালা পথ
তবু কেনো রাজপথে
বেকারের মিছিল চলে?
(মফিজুল ইসলাম খান)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

