লেখক VS প্রতারক..
----মিকসেতু মিঠু
ইদানীং কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে,আমি কি করি?’ তাহলে উত্তর দেই,আমি একজন লেখক । university তে পরা সত্ত্বেও কখন বলি না যে আমি একজন versity স্টুডেন্ট। অথচ ছোটবেলায় ভাবতাম কবে বড় হব,কবে versity তে পড়বো,নিজেকে ইউনিভার্সিটি’ র স্টুডেন্ট হিসেবে পরিচয় দেবো?আমার মনে আছে ক্লাস 9 এ পড়ার সময় শখের বশে ম্যাগাজিন বের করার জন্য কিছু টাকাওয়ালা লোকের কাছে যেতে হয়েছিলো।তখন সেই পয়সাওয়ালা লোকেরা যখন শুনত আমরা সবে স্কুল এ পড়ি,তখন তারা আমাদের কথাকে গুরুত্ব দিতে চাইতো না। উৎসাহ দেওয়ার বদলে বলত-আরে এখনই কিসের ম্যাগাজিন বের করাকরি? স্কুল কলেজ পাস করো,versity তে যাও,তারপর এসব অকাজ করে বেরিও।তখন ভাবতাম,ইস!কবে সময় হবে?কবে সময় হবে আমার ভার্সিটি তে পড়ার!
লেখালেখির জগতে নিজেকে যদি ফিডার খাওয়া শিশু ভাবি,তাহলেও তা অতি কল্পনা হয়ে যায়।কিন্তু তারপরেও কেন জানি নিজেকে লেখক পরিচয় দিতে ভালই লাগে আমার!
বাবা-মা’র অনেক বড় স্বপ্ন ছিল যে,তাঁদের ছেলে বুয়েট এ পড়বে, ইঞ্জিনিয়ার হবে,এতে করে সমাজে তাঁদের মাথা উঁচু হবে।আমার কাছে তাঁদের চাওয়া ছিল এটুকুই। কিন্তু আমি তা পূরণ করতে পারিনি। পারবোই বা কীভাবে? আমার শিরায় সবসময় বয়ে চলে সাহিত্যের ঝরনাধারা। অনেক কষ্ট করেও নিজেকে সেই ঝরনার জল পান করা থেকে বিরত রাখতে পারি না।
গল্প,উপন্যাসের বই কিংবা ম্যাগাজিন ছাড়া চলতো না আমার।প্রতিদিন একটা না একটা বই পড়া চাই-ই চাই।তারপরে টেক্সট বইএর পড়া। বুয়েট পরীক্ষার দু’দিন আগেও আমি মিরপুর-১০ থেকে উন্মাদ পত্রিকা কিনে নিয়ে গিয়ে পড়েছি।
ভর্তি কোচিং এর সময় আমি থাকতাম কাজীপাড়ায়।কোচিং শেষ করে যখন বাস এ করে আসতাম, কাজীপাড়া ওভার ব্রিজের কাছে এসে আমার মনটা দুই ভাগ এ ভাগ হয়ে যেত। এক ভাগ চাইতো বাসায় গিয়ে পড়াশুনা করি, অন্যভাগ চাইতো ১০ এ গিয়ে কিছু বই কিনে আনি (নীলক্ষেতের চেয়ে ১০ এ পুরনো বই এর দাম অনেক কম)।
এই যুদ্ধে সবসময় মনের দ্বিতীয় ভাগটাই জয়ী হতো। বুয়েটে পড়ার স্বপ্ন বাদ দিয়ে যেতাম ১০-এ। সেখানে গিয়ে সুমন্ত আসলামের ‘বাউন্দুলে’,হুমায়ুন স্যার এর বই কিংবা মাসুদ রানা, এগুলো কিনে এনে পড়তাম আর স্বপ্ন দেখতাম – একদিন আমিও এনাদের মত বড় লেখক হব। বই এর দকানে কিংবা ফুটপাতে আমার বই বিক্রি হবে!
যাই হোক, সাহিত্যকে ভালবাসার ফল হাতে নাতেই পেলাম। বুয়েট এ চান্স হল না।সমাজের চোখে বাবা-মা’র মাথা উঁচু করা হলো না। তাঁরা সেটাও সহ্য করলেন।কিন্তু যেদিন বাসায় আমি ঘোষণা দিলাম যে আর পরাশুনা করব না,আমি লেখক হবো, সৃষ্টিশীল মানুষ হবো, সেদিন বাসায় মোটামুটি হুলস্থুল পরে গেলো। যাক, সেসব লিখে লেখাটা অহেতুক বড় করবো না।
যা ঘটছে তার পিছনে আমার অবদান কততুকু তা ভাবতে চেষ্টা করি। ধর্মে বলা আছে-everything is pre-determined.’যদি তাই হয় তাহলেতো আমার কোন দোষ নেই। বুয়েট এ চান্স পাইনি, এটা আগে থেকেই ঠিক করা ছিল।গল্পের বই পড়ে যে সময় নষ্ট করেছি সে দোষও আমার না। বাবা-মা’র স্বপ্ন পূরণ করতে পারিনি, সেজন্যও আমি দায়ী নই। কারন এটাতো pre-determined. এই কথাগুলো বিশ্বাস করতে খুব ইচ্ছে হয় আমার কিন্তু ইচ্ছেটা নিজের কাছেই কেমন জানি যুক্তিহীন মনে হয়।
সম্প্রতি একটা উপন্যাস লেখার চেষ্টা করছি। ৫২ পৃষ্ঠা পর্যন্ত লেখার পর লেখাটা কেমন জানি থমকে দাঁড়ালো। উপন্যাসের চরিত্রগুলো মাথার মধ্যে জ্যাম পাকিয়ে গেলো, ঢাকা শহরের চেয়েও কঠিন জ্যাম।অনেক চেষ্টা করেও লেখাটা নিয়ে আর এগুতে পারি না।
মাথার জট খোলার জন্য লেখা বন্ধ করে সিলেট গেলাম ঘুরতে। সিলেট এ গিয়ে জাফলং দেখলাম, লাক্কাতুরা’র চা বাগান দেখলাম। চা বাগান গুলোতে কি অপরূপ সবুজের সমাহার! কবি- সাহিত্যিক তো বটেই যে কোনও সাধারন মানুষকেও মুগ্ধ করার জন্য যথেষ্ট।
কিন্তু আমি মুগ্ধ হতে পারলাম না।কারন যখন চা বাগানের গালিচার দিকে তাকাই, সেখানে আমার উপন্যাসের চরিত্র গুলোকে দেখতে পাই। তারা কেমন যেন কষ্ট মাখা মুখে আমার দিকে তাকিয়ে থাকে। বলতে চায় –‘ আমাদের গতি দাও। লেখাটা শেষ করো।‘
আমার মাথা ঘুরতে থাকে।আবারও ঢাকায় ফিরে আসি। কোনও কাজেই ঠিকভাবে মনোযোগ বসাতে পারি না। শুধু মনে হয়-‘কে কোথায় যায়, যাক। দুনিয়া জাহান্নামে যাক। আমাকে উপন্যাস শেষ করতে হবে।‘ কি এক ব্যাথায় ছটফট করতে থাকি। স্রষ্টার কাছে প্রার্থনা করি-‘ হে পরম করুনাময়, অনেকে অনেক কিছু চায়। কিন্তু আমি তোমার কাছে আর কিছুই চাই না। বাড়ী না, গাড়ি না ( যদিও গাড়ির প্রতি অনেক দুর্বলতা ছিল), ধন না, নারী না ( অবশ্য মিতু কে আগে চাইতাম)... কিছুই চাই না।তুমি শুধু আমাকে একজন সৃষ্টিশীল মানুষ বানিয়ে দাও। আমি শুধু একজন লেখক হতে চাই। তুমি আমার চাওয়াটা পূরণ করো।
গল্পটা এখানে শেষ হলে খুব বেশি সমস্যা হতো না। কিন্তু গল্পটা এখানে শেষ হয় না।আগেই বলেছি – আমার মন সব সময় দুই ভাগে ভাগ হয়ে যায়। এক্ষেত্রেও তার বেতিক্রম হয় না। আমার মনের দ্বিতীয় অংশ জেগে ওঠে। খুব জ্বালাতন করে। মাঝে মাঝে মনে হয়-‘ আমি আসলে জীবন যুদ্ধে পরাজিত একজন সৈনিক।যুদ্ধে লড়ার মত যার সাহস নেই। তাই নিজেকে লেখকের পরিচয় দিয়ে জীবনের অন্যান্য দায়দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব থেকে মুক্তি পেতে চাই।আমি একজন স্বার্থপর। শুধু স্বার্থপরই না। আমি একজন ভণ্ড, একজন প্রতারকও। যে নিজের জীবনের সাথে প্রতারণা করে চলেছে প্রতিনিয়ত। সৃষ্টিশীল মানুষের উছিলা দিয়ে ভণ্ডামি করি। ভাব দেখাই জাগতিক ব্যাপার- সেপার আমার কাছে তুচ্ছ। বাবা-মা, ভাইবোন সবার ভালবাসাকে অগ্রাহ্য করি সৃষ্টিশীল মানুষের উদাসীনতায়। প্রকৃত অর্থে আমি অক্ষম। আমার কোনও ক্ষমতা নেই আর দশ জনের মত struggle করে পরিবার কে সুখী রাখার।
ভাবনার এই পর্যায়ে আমার মধ্যে এক ধরনের ঘোর তৈরি হয়। বুঝতে পারি না- আমি ক্রমশঃ লেখক হচ্ছি, নাকি প্রতারক হচ্ছি?
গল্পটার শিরোনাম যদি হতো- বাংলাদেশ VS ভারত, তামিম VS হাফিজ, সাকিব VS ওয়াটসন... তাহলে আমি নিশ্চিত সবাই প্রথমটাকে করে সাপোর্ট করতেন। আমি চাই আমার গল্পের শিরোনামের ক্ষেত্রেও সবাই প্রথমটাকে সাপোর্ট করুক। আমার নিজেকে প্রতারক ভাবতে ইচ্ছে করে না। বরং সব সময় বিশ্বাস করতে ভাল লাগে যে –‘আমি একজন সৃষ্টিশীল মানুষ। আমি একজন লেখক।।’
ওসমানী হল,
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।।
[email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



