somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাদের জন্য ভালোবাসা ।।

১৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তোমাদের জন্য ভালোবাসা ।।
- মিকসেতু মিঠু
কাকরাইল মোড়ে বাস থামতেই বাস থেকে একদল হুজর নামলো । সজীবও হুজুরদের সাথে নেমে পড়ল । হুজুরদের দলটা মসজিদের ভেতর ঢুকে গেল আর সজীব রমনার দিকে পা বাড়াল । যাত্রাবাড়ী থেকে টাকা তুলে সরাসরি এখানে এসেছে ও।ওর জন্য রমনা পার্কের সবচেয়ে বড় বটগাছটার নীচে দাড়িয়ে আছে একদল ছিন্নমুল শিশু।সবার বয়সই ৪ থেকে ৭ এর মাঝে । অধিকাংশই খালি গায়ে , দু একজন অবশ্য ছেড়া জামা আছে।ওরা চক-স্লেট নিয়ে অপেক্ষা করছে সজীব এর জন্য । সজীব ওদের বন্ধু , বড় ভাই , শিক্ষক , অভিভাবক অনেক কিছু । মাসে দুইটা দিন সজীব এখানে আসে ওদের পড়াতে । আপাতত অ,আ ’র পর্ব চলছে। এগুলো শেষ হলে নাম লেখানো আর হিসেব করা শেখানো হবে । ফাঁকে ফাঁকে চলে আঁকাআঁকি। এসব পর্ব শেষ হলে চলে খাওয়া দাওয়ার পর্ব । ইচ্ছেমত যার যা খুশি খেতে পারে ওরা । সব মিলিয়ে মাসের এই দুইটি বিকাল ওদের কাছে দুইটি ঈদ এর মত । আজও সেই প্রতিক্ষয়াই আছে পথশিশুর দলটি । রমনার গেট দিয়ে ঢুকতে ঢুকতে সজীব ভাবছিল আজ কি খাওয়া হবে , গতবার পিচ্চিগুলো বিরিয়ানি খেতে চেয়েছিল । সজীব কথা দিয়ে ছিল যে পরের দিন খাওয়াবে। তাই আজ টিউশনির টাকা তুলে নিয়ে সরাসরি যাত্রাবাড়ী থেকে এখানে এসেছে ও ।
টাকার কথা মনে পরতেই প্যান্টের পেছনের পকেট এ হাত রাখে ও। চলতে চলতে থমকে দাড়ায় । পকেটে রাখা মানিব্যাগটা নেই।ভালো করে এ পকেট,ও পকেট খুজেও মানিব্যাগটা পেল না ও । কাকরাইল থেকে যে রাস্তায় হেটে এসেছিল আবার সেই রাস্তাই পা বাড়ায় । মনে সামান্য আশা হয়তো রাস্তার কোথাও মানিব্যাগটা পড়ে থাকতে দেখবে । কপালে চিন্তার রেখা ফুটিয়ে ফেলে আসা পথে চলতে শুরু করলো ও।

পিয়া…।মুমতাহিনা পিয়া।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।এই মুহূর্তে পিয়ার মেজাজ সামান্য খারাপ।শাহবাগের মোড়ে দাড়িয়ে আছে বাসায় ফেরার জন্য।ক্লাস শেষে বন্ধুদের সাথে সিনেপ্লেক্সে এ মুভি দেখার কথা ছিল । তাই ও ড্রাইভার কে গাড়িসহ পাঠিয়ে দিয়েছে । কিন্তু ক্লাস শেষে বাঁধন এর সাথে সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া লাগে ওর । মুভি দেখার প্রোগ্রাম ওখানেই বাতিল । তবে মেজাজ খারাপের কারণ এটা না । আসল কারণ হল গাড়ি নেই । এখন ওকে বাসে করে বাসায় ফিরতে হবে । কিন্তু বাসে উঠতে পারছে না।সব বাসেই উপচে পড়া ভিড় ।
ঠিক এই মুহূর্তে একটা বাস এসে দাঁড়ালো । প্রায় পুরাটাই ফাঁকা।পিয়া বাস এ উঠতে পেরে হাফ ছেড়ে বাঁচলো।মাঝের দিকের একটা ফাঁকা সিটে বসতে গিয়ে দেখে সেখানে একটা মানিব্যাগ পড়ে আছে।ওটা তুলবে কি তুলবে না বুঝতে পারছে না।অবশেষে কৌতুহলের জয় হল।
পেটমোটা মানিব্যাগটা খুলে দেখলো চারটা এক হাজার টাকার নোট। কিছু ভাঙতি টাকা আর কিছু কাগজপত্র।যার মানিব্যাগ সে এই বাসে নেই এটা নিশ্চিত।কিন্তু তাই বলে কারও ফেলে রাখা সম্পদ নিতেও পিয়ার বাক্তিত্বে বাঁধছিলো। ড্রাইভার বা হেল্পারকে দেয়াটাও বোকামি হবে।কারণ ওদের মেরে দেয়ার সম্ভাবনাই বেশি । তারচেয়ে পিয়া ঠিক করলো সে নিজেই নিয়ে যাবে । ভেতরে হয়তোবা কোন ঠিকানা পাওয়া যাবে,পাওয়া গেলে ফেরত দিলেই হবে । পিয়া মানিব্যাগটা ওর হাত ব্যাগে ঢুকিয়ে রাখল।

দশ পনের মিনিট অনর্থক খোঁজাখুজির পর সজীব যখন নিশ্চিত হলো যে ওই টাকা কিংবা মানিব্যাগ আর ফিরে পাওয়া যাবে না। তখন ধীরে ধীরে রমনার বটতলার দিকে রওয়ানা দিলো।ছোট ছোট অনাথ ছেলেমেয়েদের কথা ভেবে ওর ভীষণ খারাপ লাগলো । পিচ্চিগুলো না জানি কত আশা করে বসে আছে । অথচ কিছুই করতে পারবে না সজীব । নিজের খামখেয়ালির জন্য নিজের উপরই রাগ হল ওর । ভাড়া দেওয়ার পরই মানিব্যাগটা পকেটে রাখতে গিয়ে সিটে পরে গেছে,অথচ ও টেরই পায়নি । এখন রাগের সময় নয় । নিজেকে নিয়ন্ত্রন করার চেষ্টা করলো ও ।

পিচ্চিগুলো সজীবকে দেখতে পেয়ে গোল হয়ে বসে পড়লো । চক স্লেট রেডি। কিন্তু সজিবের পড়ানোর মুড নেই । ও একে একে দু’চারটি কথা জিজেস করে বলল যে,আজ আমার কাছে তোমাদের খাওয়ানোর মতো টাকা নেই।পড়া শেষে তাই আজ খাওয়া হবে না । এরপরেও কি তোমরা পড়তে চাও ?
পিচ্চিগুলো একসাথে বলে উঠল জী স্যার চাই । সজীব ওদের মনোবল দেখে অবাক হলো । ও ঘোষণা করলো – পরের সপ্তাহে অ আ আর ক খ এর পরীক্ষা নেয়া হবে । যারা সব বলতে পারবে তাদের জন্য থাকবে পুরস্কার । আর খাওয়া দাওয়া তো থাকবেই ।
সজীবের কথা শুনে সবাই হৈ দিয়ে উঠল । তারপর বিপুল বিক্রমে পড়াশোনাই ঝাঁপিয়ে পড়লো । সবাই চিৎকার করে পরতে লাগলো স্বরে ও , স্বরে আ ............। সবার চিৎকার করে পড়া শুনে সজীবের মন খারাপ ভাবটা কেটে গেলো ।
প্রায় ঘণ্টা খানেক পড়ানোর পর সজীব আকাআকি নিয়ে বসলো । ওর হাত এর পাশে বসা সাব্বির এর স্লেটটা নিয়ে ও বলল – “ সবাই ভালো করে দেখো । আজ আমরা মজার আর্ট শিখবো । ২ দিয়ে দোয়েল পাখি আর্ট করা যাই । এই যে দেখো প্রথমে লিখলাম ২ । তারপর দুই এর লেজ ধরে দিলাম টান । ”
সাব্বির , রতন , পান্না ... সবাই তন্ময় হয়ে সজীবের হাতের জাদু দেখছিল । ২ থেকে আস্ত একটা দোয়েল পাখি আঁকা শেষ হওয়ার পর সবাই হাততালি দিয়ে উঠল ।
রতন অনেকক্ষণ থেকে একটা কথা জানতে চাচ্ছিল । কিন্তু বলতে পারছিল না । অবশেষে চেপে রাখতে না পেরে বলেই ফেলল –“ আচ্ছা সজীব ভাই , আইজকাতো আমাগো বিরানি খাওয়ানোর কথা ছিল । এহন কি পরের দিন বিরিয়ানি খাইতে পামু ? ”
রতনের কথা শুনে সজীবের মনটা আবারো বিষণ্ণ হল । দুটোমাত্র টিউশনি করায় ও । টিউশনি বলতে বাসায় গিয়ে আর্ট শেখানো। একটাতে চার হাজার, আরেকটাতে তিন হাজার।চার হাজার টাকা এই অনাথ শিশুদের পেছনে ব্যায় করে ও।বাকী তিন হাজার টাকা দিয়ে অনেক কষ্টে মাস পার করে। এ মাসের শুরুতেই চার হাজার টাকা মানিব্যাগ সহ গায়েব গায়েব ।বাকী তিন হাজার দিয়ে ও নিজে চলবে নাকি এই অসহায় শিশুদের মুখে হাসি ফোটাবে? চিন্তাভাবনা বাদ দিয়ে ও বললো-‘অবশ্যই বিরিয়ানি খাওয়া হবে।আর পুরস্কারের কথা কেউ ভুলবে না কিন্তু।সবাই ভালো করে পড়ে আসবে।’ আবারও সবাই হৈ দিয়ে উঠলো। সেদিনের মতো পাঠশালা ছুটি হলো।

পরের দিন ক্লাস টেস্ট থাকায় অনেক রাত জেগে পড়া তৈরি করলো পিয়া।পড়া শেষে ঘুমুতে যাওয়ার আগে বাসে কুড়িয়ে পাওয়া মানিব্যাগটার কথা মনে পড়লো।মানিব্যাগের কথা মনে পড়ায় নিজের মধ্যে একধরনের চাঞ্চল্য অনুভব করলো ও।হাতব্যাগ থেকে মানিব্যাগটা বের করে আল্লাহর নাম নিয়ে বিছানায় উপর করলো।পিয়ার মুখটা আবার হা হয়ে গেলো।একটা মানিব্যাগে যে এতো কাগজ,এতো চিরকুট থাকতে পারে না দেখলে কখনই বিশ্বাস করতো না ও।ঠিকানার আশায় চিরকুটগুলো খুলে দেখতে লাগলো।
কোথায় চিরকুট ? সব কাগজ ভয়ানক সুন্দর সন্দুর চিত্রকর্মে সজ্জিত । ভয়ানক সন্দুর বলার কারন হল চিত্রগুলোর মাঝে কয়েকটা অর্ধ নগ্ন চিত্রও আছে । একটাতে একজন মা তার শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন।
একটা চিত্র কর্মে এসে পিয়ার নজর আটকে গেলো । দাড়ি গোঁফ আর চুলের জঙ্গলে আঁকা একটা মুখ । অনেক চেনা চেনা মনে হচ্ছে । ছবিটার নীচে আবার একটা কবিতা লেখা । চেনা ছবিটাকে রবিন্দ্রনাথ ধরে নিয়ে কবিতাটা পড়তে শুরু করলো ও –
অপার সুখী এ সুতো । তাই দিয়ে মালাখানি গাথা ,
সোনালি চুলের ঢলে ফুল পরে ফুল শোভা পায় ;
দুরন্ত আশায় তারা ছুঁয়ে আছে তার ওই মাথা ।
কার আগে কে প্রথম হয়ে তার চুলে চুমু খায় ।
ওই যে পরেছে জামা !-স্তন দুটি ঘিরে আছে তার ,
কটি বেয়ে নেমেছে যে ঝুল – ওই কাঁপছে হাওয়ায়,
মুখ আর গ্রীবা ঘিরে উড়ুনির সোনালি যে পাড়
আমাকে এমন করে তারই ছবি তুলিতে আঁকায় ।
তাতে কি আমের সুখ ? কত ভাগ্য ঐ ফিতেটার
সোনালি বোতাম বুকে কত সুখে এঁটে আছে স্তন ,
আর ওই কোমর বন্ধনী তার ক্ষীণ কটিদেশে –
চোখ পেতে একবার দেখি ওটা,তারপর এটা !
হায়,আমি কামিজও হতাম যদি তবে আজীবন
শরীর ভূগোল ছুঁয়ে থাকতাম তাকে ভালোবেসে ।
-- মাইকেল অ্যাঞ্জেলো

কবিতাতার শেষে লেখা – মাইকেল অ্যাঞ্জেলো । বিখ্যাত ভাস্কর ও কবি । তারপর শেষে লেখা সজীব ৮ । মাইকেল অ্যাঞ্জেলো নামটা পড়ে পিয়ার ভুল ভাঙলো । ‘সজীব ৮’ লেখাটাও ওর দৃষ্টি আকর্ষণ করলো । ‘ আর্ট কথাটাকে অঙ্কের ভাষায় কত সুন্দর করেই না উপস্থাপন করা হয়েছে ।
সবকিছু উল্টে পাল্টে এটা বুঝতে পারল যে মানিব্যাগের মালিকের নাম সজীব এবং সে /তিনি সম্ভবত পেশায় একজন চিত্রশিল্পি । সজীব নামের লোকটার রুচি এবং আর্টের প্রতিভা প্রিয়াকে অনেক আকর্ষণ করলো । কিন্তু এতকিছু সত্ত্বেও লাভ কিছু হলো না ।
যে ঠিকানা সে খুঁজছিল সেরকম কিছু পেল না । শেষমেশ মানিবাগের এক চিপা থেকে এক টুকরা কাগজ বের করলো ও । ওটাতে লেখা ৭ এবং ১৪ তারিখ ; রমনার বটমূল ; সময় বিকাল ৩ টা ।
পিয়ার মনে পড়লো আজ ছিল ৭ তারিখ । সম্ভবত আজ সজীব নামের অচেনা লোকটার কারও সাথে বিকাল ৩ টায় রমনায় ডেট ছিল । যদি তাই হয় তাহলে নিশ্চয়ই ১৪ তারিখেও সজীবকে এখানে আসতে হবে । দেখা যাক কি হয় , ভেবে পিয়া ১৪ তারিখে বিকালে রমনায় একবার যাবে ঠিক করে ঘুমুতে গেলো ।

সজীবের মন খারাপ ভাবটা এখনো কেটে ওঠেনি।আসলে ওর নিজের জন্য যতোটা না খারাপ লাগছে তার চেয়ে বেশি খারাপ লাগছে সাব্বির,রতন...... পিচ্চিগুলোর কথা ভেবে।সজীব নিজেও অনাথ,এতিম। তাই অন্য একজন অনাথের কষ্ট ভালোভাবেই অনুধাবন করতে পারে ও।
মাস কয়েক আগের কথা।রমনা পার্কে গেছে ও একটা ভিউ নেওয়ার জন্য।ভিউটা এতই পছন্দ হলো যে ওখানেই আঁকতে ইচ্ছে করছিলো। সঙ্গে আর্ট পেপার আর পেন্সিল ছিলো।তাই ওখানেই আর্ট শুরু করে দেয় ও। একসময় তৃষ্ণা পাওয়ায় একটা সেভেন আপ কিনে খেতে শুরু করে। কিছুক্ষণ পর লক্ষ্য করে একটা পিচ্চি ছেলে হাফ প্যান্ট, খালি গা-কাঁধে একটা বস্তা ঝুলিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে।ছেলেটার তাকিয়ে থাকা দেখে সজীবের খুব মায়া হয়।ছেলেটাকে কাছে ডেকে একটু সেভেন আপ খাওয়ায়।কিন্তু তারপরেও ছেলেটা চলে যাচ্ছে না দেখে সজীব জিজ্ঞেস করে-‘কি রে যাচ্ছিস না কেন?’
-‘বোতলডা দ্যান।’ ছেলেটা উত্তর দেয়।ওর উত্তর শুনে সজীব বুঝতে পারে যে আসলে সেভেন আপ খাওয়ার জন্য আসে নি ও।এসেছে বোতলের জন্য।বোতলটা ছেলেটার হাতে দেওয়ার পর ওর সাথে গল্পগুজব শুরু করে।আলাপের মাধ্যমে জানতে পারে যে ওর নাম রতন।গুলিস্তান বস্তিতে থাকে।সারাদিন পার্কে,বাস স্ট্যান্ডে এরকম বোতল জমিয়ে যে সামান্য টাকা পায় তা দিয়েই সংসারে সাহায্য করে ও।এই পার্কে ও ছাড়াও ওর বন্ধু সাব্বির,রহমত,শুভ সহ আরও কয়েকজন আছে।
ততক্ষণে আর সজীবের আর্ট করতে ইচ্ছে করছিলো না।সজীবের কথায় রতন ওর বন্ধুদের ডেকে আনে।ওদের সবার সাথে সজীবের পরিচয় হয়। সজীবের আর্ট দেখে ওরা জানায় যে ওদেরও এরকম আর্ট করতে ইচ্ছে করে,লেখাপড়া করতে ইচ্ছে করে।ওদের কথায় সজীব নিজের অতীতের ছায়া খুঁজে পায়।সেদিনই এই পথ শিশুদের লেখাপড়ার মুখে (!) খড়ি হয়।মুখে খড়ি হচ্ছে মুখে মুখে ‘স্বরে-অ,স্বরে-আ’ করা।পড়া শেষে সামান্য খাওয়া-দাওয়ার বাবস্থাও ছিল।
সেদিনই মোটামুটি সব ঠিক-ঠাক হয়। মাসের দুইটা দিন (৭ এবং ১৪ তারিখ) পিচ্চিদের জন্য বরাদ্দ রাখে ও।পরের দিন চক-স্লেট আর শিশুশিক্ষা বইয়েরও বেবস্থা করে দেয় ।সেই থেকে চলছে।
পরের মাসে ঈদ।এই উপলক্ষে সজীব ভেবে রেখেছিলো সবাইকে একটা করে হলেও নতুন জামা দেবে ।নতুন ড্রেসে সাব্বির-রতনদের কেমন ঝলমলে দেখা যাবে,এই ছবিও কল্পনা করে রেখেছিলো ও।অথচ আজ কি থেকে কি হয়ে গেলো। ভাবনাগুলো এক পাশে সরিয়ে রেখে সিদ্ধান্ত নেয় ও –‘যা হবার হবে, প্রয়োজনে ও নিজে নয়া খেয়ে থাকবে।তবুও এই শিশুদের মুখে হাসি ফোটাবে ও।

১৪ তারিখ। বিকাল ৩ টা বাজতে এখনো একটু দেরী আছে।রমনার বটমূলের একটু দূরে পাড় বাঁধানো একটা গাছের নিচে পিয়া বসে আছে। ওর ভ্যানিটি ব্যাগের ভেতর কুড়িয়ে পাওয়া মানিব্যাগটা।মানিব্যাগের সাথে আরও একটা জিনিস আছে।অনেক দ্বিধা-দন্দের পর,লাজ-লজ্জার মাথা খেয়ে একটা গোলাপ ফুলও এনেছে ও।আসলে এ কয়েক দিনে সজীব নামের অচেনা লোকটার প্রতি এক ধরনের টান অনুভব করেছে । এই অচেনা মানুষটার আর্টগুলো দিনে দিনে মুগ্ধ করেছে ওকে।সব মিলিয়ে ও অন্য একধরনের অনুভূতির স্বাদ পেয়েছে ।অবশেষে এখানে আসার আগে সিদ্ধান্ত নিয়েছে – ও যদি সজীব নামের লোকটার সন্ধান পায় তাহলে তাকে ফুলটা দিয়ে ওর এই অদ্ভুদ অনুভূতির কথা জানাবে। আর লোকটা যদি বয়স্ক টাইপের কেউ হয় সেক্ষেত্রে অবশ্য আলাদা কথা! তবে পিয়ার বিশ্বাস ওর অনুভুতি ওর সাথে প্রতারণা করবে না।

সজীব দশ প্যাকেট বিরিয়ানি আর গতকাল বঙ্গবাজার থেকে কেনা দশ জোড়া নতুন ড্রেস নিয়ে বটমূলের দিকেই আসছে।এসব করতে গিয়ে ওর শেষ সম্বলটুকুও খরচ হয়ে গেছে।কিন্তু এসবের কেয়ার করেনি ও।ওর যা হবার হবে,প্রয়োজনে বন্ধুদের কাছে ধার করে চলবে।

তিনটা প্রায় বেজে গেছে।পিয়া দেখলো বটমূলের নিচে কোনও তরুণী নয়, ৮-১০ জন ছিন্নমূল শিশু চক-স্লেট নিয়ে বসে আছে।সম্ভবত কারও জন্য অপেক্ষা করছে।

সজীব বটমূলের নিচে এসে প্যাকেটগুলো মাটিতে রাখলো। ভেবেছিলো, আজ সবার পরীক্ষা নেবে ও। পরীক্ষার শেষে সবাইকে নতুন পোশাক দেওয়া হবে, তারপর খাওয়া-দাওয়া করে ছুটি।
কিন্তু কিসের পরীক্ষা?সজীবের হাতে নতুন পোশাকের প্যাকেট দেখেই সাব্বির-রতনদের মধ্যে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে।ওদের হৈ চৈ আর আনন্দের অতিশয্যে সজীবও ভুলে গেলো পরীক্ষা নেওয়ার কথা।এবং সম্ভবত এই প্রথম কোন অনুষ্ঠানে প্রতিযোগিতা ছাড়াই সব প্রতিযোগীই তাদের পুরস্কার পেলো !
নতুন পোশাক পাওয়ার পর ওদের আনন্দ আরও বেড়ে গেলো।কেউ কাউকে প্যাকেট দেখাচ্ছে না।আর বুকের সাথে ওগুলো এমনভাবে চেপে ধরে আছে যেন ওগুলো পোশাক নয়, কাঁচের জিনিস- মাটিতে পড়ে গেলেই ভেঙ্গে যাবে !
এরপর শুরু হলো খাওয়া-দাওয়ার পালা।ওদের মধ্যে পিকনিক পিকনিক ভাব চলে এসেছে।অদূরেই বসে থাকা পিয়া শেষ পর্যন্ত নিজেকে সংবরণ করতে না পেরে উঠে সজীবের পেছনে এসে দাঁড়ালো।বললো- ‘এক্সকিউজ মি?’
আচমকা মেয়েলী কণ্ঠ শুনে সজীব পেছনে ঘুরলো।পেছনে পিয়া দাঁড়িয়ে ছিলো।পিয়ার দিকে তাকিয়ে প্রথমেই সজীবের মনে হলো-এই চিত্রকর্ম কার হাতের আঁকা? কি নিপুন তাঁর তুলির কারুকাজ! তুলির টানে একটুও খুত নেই!
সজীবের কাছ থেকে কোনও উত্তর না পেয়ে পিয়া একটু ঘাবড়ে গেলো। তবু সাহস করে বললো-‘আপনি কি সজীব?’
সজীব হ্যাঁ সূচক মাথা নাড়লো।অনাহুতু অতিথির আগমনে পিচ্চিগুলো কিছুটা বিরক্ত হলো।চুপ করে ওদের সজীব স্যার আর মেয়েটার কথা শুনছিলো।মেয়েটা বললো-‘আমি পিয়া’।
- বলুন?
- আসলে কয়েকদিন আগে বাসে আমি একটা মানিব্যাগ কুড়িয়ে পেয়েছিলাম।আমার মনে হচ্ছে মনিব্যাগটা আপনার। দেখুনতো, চিনতে পারেন কি না?’ বলে পিয়া ওর হ্যান্ডব্যাগ থেকে মানিব্যাগটা বের করে ধরলো।
- সজীব পিয়ার হাত থেকে মানিব্যাগটা নিয়ে উল্টেপাল্টে দেখলো। ওর নিজের মানিব্যাগ চিনতে পেরে বললো-‘ জি,আমার।’
- তাহলে ওটা নিয়ে আমাকে মুক্ত করুন।
সজীব কি বলবে, ভেবে পেলো না।হঠাৎ করে এরকম চিত্রকর্ম থেকে উঠে আসা একটা মেয়ের কাছে ওর হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরে পাবে, তাও আবার টাকাসহ!এটা কে ভাবতে পেরেছিলো? কোনরকমে ও বললো- ‘ধন্যবাদ।’
-‘ আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি?’
-‘অবশ্যই।’ সজীব সাব্বির-রতনদের উদ্দেশে বললো-‘ তোমরা খেতে শুরু করো, আমি একটু কথা বলে আসছি।’
পিচ্চিগুলো ধরেই নিয়েছে ওদের সজীব স্যার আর মেয়েটা ঘনিষ্ঠ কেউ। তাই ওরা আর এটা নিয়ে মাথা ঘামালো না।খাওয়া নিয়ে ব্যাস্ত হয়ে পড়লো।ওদের থেকে একটু দূরে গিয়ে সজীব আর পিয়া কথা বলতে শুরু করলো।
- আপনার আঁকা ছবিগুলো অসাধারণ।
- থ্যাঙ্ক ইউ।
- কি করেন আপনি?
- এইতো এগুলোই করে বেড়াই।
- বাসায় কে কে আছেন?
- কেউ নেই। আমি একাই।
- আর এই ছেলেগুলো? এরা আপনার কি হয়?
- এরা আমার ভাই, বন্ধু, ছাত্র...... সব।
এরপর কিছুক্ষণ নীরবতা।তারপর পিয়াই আবার শুরু করলো।
- আপনাকে একটা ব্যাক্তিগত প্রশ্ন করতে পারি?
- অবশ্যই।
- বুঝতেই পারছি আপনার লাইফ স্টাইল অন্য সবার মতো না। তারপরেও জানতে ইচ্ছে করছে, আপনি কি কখনো কোনো মেয়ের সাথে নিজেকে জড়ানোর কথা ভেবেছেন?
পিয়ার প্রশ্ন শুনে সজীব একটু হাসলো।‘মাথা খারাপ!কোন মেয়ে আমার সাথে জড়াবে?’
এরপর আবার কিছুক্ষণ নীরবতা।সব সঙ্কোচ ঝেড়ে ফেলে পিয়াই আবার বললো-‘ যদি বলি যে আমার মাথা খারাপ! তাহলে কি করবেন?’
পিয়ার এবারের কথা শুনে সত্যি সত্যিই চমকে উঠে সজীব।এই স্বল্প সময়ের ভেতরেই মনের গহীনে সামনে দাঁড়ানো চিত্রকর্মটার ছবি এঁকে ফেলেছ ও।ভেবেছিলো এই চিত্রকর্ম ওর মতো শিল্পীদের জন্য অধরা।কিন্তু মেয়েটা নিজে থেকেই যখন হাত বাড়াচ্ছে,তখন ওর আর সঙ্কোচ কিসের? আগের কথার খেই ধরে বললো-‘সেটা হবে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া। কিন্তু এই পথ শিশুদের কি হবে?’
মৃদু হেসে পিয়া বললো-‘ সেক্ষেত্রে ওরা আরও একজন বন্ধু পাবে।’
-‘সত্যি বলছেন! ’সজীব যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না।
-‘হ্যাঁ জনাব, সত্যি বলছি।’
পিয়া ওর হাত বাড়িয়ে দিলো।পরম ভালোবাসায় সজীব পিয়ার বাড়িয়ে দেওয়া হাতটা ধরলো।হাত ধরাধরি করেই ওরা রতন-সাব্বিরদের কাছে আসলো।ততক্ষণে রতনদের খাওয়া শেষ হয়ে গেছে।সজীবের জন্য অপেক্ষা করছিলো ওরা।পিচ্চিদের দিকে তাকিয়ে পিয়া বললো-‘তোমাদের সজীব স্যারের মতো আজ থেকে আমিও তোমাদের একজন নতুন বন্ধু। তোমরা কি আমাকে নেবে তোমাদের দলে?’
পিয়ার কথা শুনে পিচ্চিগুলো হৈ দিয়ে উঠলো।সাব্বির আর শুভ উঠে গিয়ে সজীব আর পিয়াকে ঘিরে নাচতে শুরু করলো।ওদের দেখাদেখি বাকি পিচ্চিগুলোও নাচে যোগ দিলো।
পিয়া এতক্ষন ওর হাতব্যাগে রাখা গোলাপ ফুলটা সজীব কে দিতে পারে নি।এবার ওটা বের করলো।কিন্তু কেন জানি সজীবকে দিতে ইচ্ছে করছিলো না।বরং পাপড়িগুলো ছিঁড়ে সাব্বির,রতন,শুভদের মাথার উপর ছড়িয়ে দিলো।
সজীব অবাক হয়ে দেখছিলো-পাপড়ি নয়, মমতাময়ী এই তরুণীর হাত থেকে অসহায় পথ শিশুদের উপর ভালবাসার বৃষ্টি ঝড়ে পড়ছে ।অনেক কষ্টে সজীব ওর কান্না চাপলো। ( সংক্ষেপিত)
* * * * * * *

জানি গল্পটা অনেকেরই ভালো লাগবে। কিন্তু আমি চাই গল্পটা পড়ে কেউ একজন এগিয়ে আসুক।পুরপুরি গল্পের সজীব না হলেও সমস্যা নেই।শুধু সজীবের মতো করে কেউ একজন শুরু করুক।একজন শুরু করলে আমরা বাকিরাও এগিয়ে আসবো।
আর একুশ শতকের বাংলাদেশ তো আমাদের মত ভার্সিটি পড়ুয়া তরুণদের দিকেই তাকিয়ে আছে।তাই আমরা তরুণরা যদি নোংরা রাজনীতির সাথে না জড়িয়ে তারুন্যের অপচয় না করে আর্তমানবতার দিকে আমাদের ভালবাসার হাত বাড়াই,তাহলে একুশ শতকের বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত হতে খুব বেশি সময় লাগবে না।।
আমি অপেক্ষা করছি । বিশেষ কারও জন্য নয়,যে কেউ একজন হলেই হবে...............।
কেউ একজন কি এগিয়ে আসবে না???????????????????
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×