বিদায় নিলো ফাগুন মাস।
ফাগুন মানে আলাদা এক অনুভূতি, ফাগুন মানে মন কাড়া ভালোবাসার দিন। তবে এবছরের ফাগুন ছিল আমাদের জন্যে বিষাদময়। শুরুটা শুভ হলেও শেষ দিকে এসে বিষাদ ভর করে দেশটিকে ঘিরে। একদিকে পিলখানার নারকীয় পীড়াদয়ক হত্যাকান্ড..তার শোক বহন করতে না করতে যশোরে হেলিকপ্টার দূর্ঘটনার আবার শোক পালন। আসলে শোকের বোঝা অনেক কষ্টের । সেই শোকের রেশ কাটতে না কাটতে ফাগুনের শেষ সময়ে এসে বসুন্ধরা সপিং মলে ফাগুনের শেষ আগুন ঝরা বিদায় সম্ভাষন।
এভাবে কী দিন চলে বলেন। এমনিতেই আমরা পোড় খাওয়া জাতি। যখনই সুখ এসে ধরা দেয় সুখের সীমানায় তখনই বিষাদ ছুঁয়ে যায় তার সীমারেখার।
আর জীবন পরিসরে ....ফাগুন নিয়ে হাজারো স্বপ্ন। ভালোবাসার মানুষকে নিয়ে, প্রিয় কোন বন্ধু কিংবা বান্ধবীকে নিয়ে কত স্বপ্ন বুনা। সংসারে স্ত্রী, প্রিয় সন্তান আর সংসার নিয়ে ফাগুনে দেখেছি কত শত স্বপ্ন। সব কী হয় পুরন। কবির ভাষায় ...
আমি দেখেছি ফুলের জন্য মৃতের শয্যা পাশে বসে
জন্মান্ধ মেয়েকে জ্যোস্নার ধারনা দেবো বলে ,
আজো এ মরু রাত্রি জাগিয়ে রাখি।
সেই রাত্রি চোখ থেকে চোখে পাঠালো সংকেত।
আর আমি .................
চেয়েছিলাম এ ফাগুনে ছড়াবো ভালোবাসার আগুন। বেঁধে নেবো ভালোবাসার বাহুডোরে প্রিয় কোন ছায়াসঙ্গী। কিন্তু...................
সখের দেশে সুখের আগুন ছড়ানো কঠিন। এখানে বাস্তবতার আগুন বড় নির্মম।
তবুও বিদায় ফাগুন....মূঁছে যাক্ গ্লানি আবার আসুক ফাগুন দৃঢ় প্রত্যয়ে।
আগুন নিয়ে ফাগুনের বিদায়....তবুও বিদায় মানে কষ্ট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব
ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন
প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।