somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুত মানুষ, অদ্ভুত তার মন, অদ্ভুত তার বাসের সিট...

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন এর মত আজো বাস এর লাইনে দাড়িয়ে ছিলাম। একি বাস এবং সময়ে যাতায়াত করার কারনে অনেকের সাথে বেশ ভাল চেনাপরিচয় হয়ে উঠেছে। বাস আসতে দেরী হলে একে অপরের সাথে বিভিন্ন গল্প গুজব, সামাজিক রাজনৈতিক আলোচনা করে, একে অপরকে চায়ের নিমন্ত্রন করে সময় কাটিয়ে দিতাম। তেমনি করে এক মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে। মেয়ে সান্তা মরিয়ম ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনিং পড়ে। মেয়ের কথা বলার ভঙ্গি সুন্দর। মুখটা দেখা হয়নি বোরখা এবং মাস্ক পরে বলে। আমাদের পরিচয় চার মাসের, সপ্তাহে দুই থেকে তিনদিন মেয়েটির সাথে আমার দেখা হয়। এক সাথে বাস এর লাইনে দাঁড়ালে গল্প করে সময় কাটাই, বাসে এক সাথে বসি। মাঝে মাঝে দুইজনের বাস ভাঁড়া আমি দিতাম, মাঝে মাঝে ও দিত। মঝে মঝে ও যদি লাইনের পেছনে পরে যেত তাহলে অন্যান্য যাত্রীদের তীক্ষ্ণবাক্য সহ্য করে ওর জন্য বাসে আমার পাশের সিটটা রাখতাম। ঠিক তেমন করে গতকাল আমি বাসের লাইনে দাড়িয়ে ছিলাম, হঠাৎ দেখলাম ওই মেয়েটি বাসের লাইনের একদম পিছন থেকে আমাকে হাত ইশারা করছে। হাতের ইশারায় স্পষ্ট বুঝতে পারলাম বাসে পাশের সিটটা রাখার কথা বলছে। প্রায় ২০ মিনিট পর বাস এলো। আমি যখন ঠিক বাসের দরজার হাতল ধরে উঠতে যাব তখন পিছন থেকে পরিচিত এক কণ্ঠ শুনলাম " ওই দুম্বা, ওই শালা দুম্বা"। আমি পেছন ফিরে তাকাতেই দেখতে পেলাম আমার ছোট্ট বেলার বন্ধু আরিফ, স্কুল-কলেজ এক সাথে লেখাপড়া করেছি। চার বছর আমাদের কোন দেখা হইনাই। চার বছর পর আরিফকে দেখে আমি বিষম খেলাম। বিষমের বদলে টাশকি শব্দটা বোধহয় পারফেক্ট হবে :P
আমি কিছু বুঝে উঠার আগেই লাইনে থাকা যাত্রীদের ধাক্কা ধাক্কিতে বাসে উঠে পরলাম। ৭-৮ জন যাত্রী উঠার পর আরিফও উঠলো। দুই দোস্ত একে অন্যকে পেয়ে আত্মহারা হয়ে পুরাতন স্মৃতিচারণ করতে লাগলাম। কিছুক্ষণ পর ওই মেয়েটি বাসে উঠল। ততক্ষণে বাসের সব সিট দখল হয়ে গেছে। মেয়েটি আমার সামনে এসে দেখল আমার পাশের সিট ও দখল করেছে আমার বন্ধু, তখন মেয়েটি কিছু না বলেই বাসের একেবারে পেছলে গিয়ে দাড়িয়ে রইল। সারাটা পথ আমি আর আরিফ পুরনো কথা স্মৃতি গুলো তাজা করে কাটিতে দিলাম। এর মাঝে বেশ কয়েকবার ওই মেয়েটির দিকে তাকিয়ে ছিলাম, দেখলাম মেয়েটি মূর্তির মত দক্ষিন দিকে মুখ করে বাসের হেন্ডেল দরে দাড়িয়ে আছে, কষ্ট হল। ওই কষ্ট অবশ্যই হারানো বন্ধুকে ফিরে পাবার আনন্দের চাইতে বেশি না..........।

আজ আবার বাসের লাইনে দাড়িয়ে আছি। যাত্রী বেশি ছিলনা, বাসের জন্য বেশিক্ষণ দাড়িয়েও থাকতে হয়নি। বাসে উঠলাম, বেশ কিছুক্ষন পর দেখলাম ওই মেয়েটিও উঠলো। আমি ওকে দেখে দাড়িয়ে গেলাম আমার পাশের সিটটায় ওর বসার জায়গা করে দেয়ার জন্য, ও সব সময় জানালার পাশেই বসত। কিন্তু আমাকে দেখেও আজ মেয়েটি পেছনে অন্য সিটে গিয়ে বসল। আমার দিকে সে একবারও তাকাল না। দেখে মনে হচ্ছে আমাকে এর আগে কখন দখেনি, কথা বলেনি। বুঝতে পারলাম এটা গতকাল সিট না রাখার প্রতিক্রিয়া। এও বুঝতে বাকি রইলনা যে পরিচয় গড়ে উঠেছিল সিট কে কেন্দ্র করে। সিট নাই, তাই চেনা-পরিচয়ও নাই। হাহাহাহাহাহাহাহ :-B =p~
বাস চলছে,,,,, হঠাৎ মনে হল সিট ভাগা-ভাগির বাস্ততায় একে-অপরের নামটা জানা হইনি। কি আজিব!!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×