একটি ছড়া একজন বর ভাইকে ডেডিকেট করে লিখেছি, যেই বর ভাইজান হঠাৎ করেই এক রহস্যময় কারনে তার মাথার সব শস্য নাপিতের হাতে বিসর্জন দিয়েছেন। সেই ভাই আমার কলিগ নাহিদ ভাই --
" সখী তোমারো লাগিয়া রান্ধি খিচুড়ি,
কাটিয়া পেয়াজ কান্দি --
শ্বশুরের ডরে কাটিলাম চুল,
করিলাম বাহির চান্দি।
বায়ু ফুরফুর-ক্ষুদ্র কেশর -
বরণ মাটির হাড়ি,
শয়নকালে মশারীতে বাঝি
তুপ করে ঢুকিতে না পারি।
সহপাঠী মোরে টাকলু বলে,
কেউবা ডাকে বেল-
স্নান করিতে পানি লাগে কম,
নাম মাত্র লাগে তেল।
কাঁদিলে লাগে ভিন-গ্রহি প্রাণী--
হাসিলে দেখায় জীন,
হাওয়ার বেলুন ঠুস ফাটিল-
যেন মাথায় আলপিন।
বাড়িবে কেশর নতুন করে-
ফলিবে ফসল আবার,
বেণী বাঁধিবে মনের সুখে-
তোড়ন পড়িবে জবার।
----------------------------------------------
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




