জড়িয়ে ধরবে, চুমু দেবে মোবাইল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সম্প্রতি জার্মানির গবেষকরা দাবি করেছেন, তারা ‘কিসিং মোবাইল’ বা ‘চুমু ফোন’সহ অনুভূতিবাহক একাধিক ফোন তৈরি করেছেন। গবেষকদের দাবি, নতুন এই মোবাইল ফোন যে কোনো অনুভূতি এবং চুমুর মতো স্পর্শকাতর অনুভূতিও সঞ্চার করতে পারে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
কিসিং মোবাইলসহ অনুভূতিবাহক মোবাইল সিরিজের প্রটোটাইপ তৈরি করেছেন বার্লিন ইউনিভার্সিটি অফ দ্যা আর্টস-এর গবেষক ফ্যাবিয়ান হেমার্ট।
ফ্যাবিয়ান হেমার্টের দাবি, ‘অনুভূতিবাহক মোবাইলগুলো শ্বাস-প্রশ্বাসসহ চুমুর অনুভূতি বিনিময় করতে পারে।’
গবেষক হেমার্ট কিসিং মোবাইল ফোন তৈরি প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমাদের অনুভূতি ক্ষমতার ক্ষুদ্র অংশ ব্যবহার করতে পারে মোবাইল ফোন। মোবাইল ফোন টেক্সট, ভিডিও এবং কথার মতো তথ্য প্রেরণের জন্য মোবাইল দক্ষ মাধ্যম হলেও আমাদের মধ্যে এটি প্রিয়জনের সান্নিধ্য এনে দিতে পারে না।’
আঁকড়ে ধরা বা জড়িয়ে ধরার অনুভূতি তৈরি করতে সক্ষম এমন মোবাইলের দুই পাশে ব্যবহৃত হয়েছে ফোর্স সেন্সর এবং হাতের ওপরে ব্যবহারের জন্য একটি কোমল ফিতা। যখন এ ফোনটি ব্যবহার করা হবে তখন ফোনে ব্যবহৃত একটি মোটর ফিতাটিকে শক্ত করে আটকে ধরে জড়িয়ে ধরার অনুভুতি এনে দিতে পারে।
প্রিয়জনের শ্বাস নেবার অনুভ’তি এনে দিতে পারে এমন প্রটোটাইপ মোবাইল ফোনে রয়েছে প্রেসার সেন্সর এবং জেট সেন্সর। কথা বলার সময় বাতাসের নড়াচড়া বা স্পর্শ করার মতো অনুভূতিগুলো এসব সেন্সর সঞ্চারিত করতে পারে।
কিসিং প্রটোটাইপ বা চুমু ফোনটিতে ব্যবহৃত হয়েছে ময়েশ্চার সেন্সর এবং মটোরাইজড ওয়েট স্পঞ্জ। যখন কোনো ফোন থেকে চুমু দেয়া হয় তখন অন্যপ্রান্তে একই রকম মেমব্রেন চুমুর অনুভূতি এনে দেবে। এক্ষেত্রে যতোখানি গাঢ় হবে ততোই বেশি অনুভূতি সঞ্চার করবে।
গবেষকরা জানিয়েছেন, ‘আমরা ভবিষ্যতে কেমন যোগাযোগ পদ্ধতি চাই সে আলোচনা শুরু হয়ে গেছে।’
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।