কলেজে সেকেন্ড ইয়ারে সবে মাত্র উঠেছি। চোখে রঙ্গিন স্বপ্ন।একে একে সবার কিছু না কিছু সিস্টেম(প্রেম) হয়ে গেল।আমার কিছু হল না।এই নিয়ে
একটু আফসোস থাকলেও(আফসোস এখনও আছে) সত্যিকারের ব্যচেলর(!) লাইফটা খারাপ লাগেনি কখনও।নিউ ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু
হতে না হতেই পরলাম একটা ফান্দে......।ঘটনাটা বলেই ফেলি......
তখন কেমিস্ট্রি প্রাইভেট পড়তাম কালিদাস স্যার এর কাছে।আমাদের ব্যচ এর ঠিক পরেই নিউ ফার্স্ট ইয়ারের ব্যচ।বুঝতেই পারছেন এইটা ছিল মেয়েদের ব্যচ।
খালি একটাই দুঃখ, সবগুলা মেয়েই বোরখা পরত।
এইবার আসল ঘটনায় আসি.........
একদিন আমরা কেমিস্ট্রি প্রাইভেট পড়ে বের হচ্ছি। হঠাৎ দেখি একটা বোরখা-আলি ঠিক আমার দিকে আসছে।কিছুটা ভয় পেয়ে গেলাম।
কাছে এসে মেয়েটি সুন্দর করে বললো, ভাইয়া, আপনার ফিজিক্স নোটটা দুই দিনের জন্য দিতে পারবেন ?
আমি যেন বাস্তব দুনিয়াতে ফিরে এলাম।নিজের ভয় পাওয়ার কথা ভেবে
লজ্জাই লাগলো।জুনিওর কেও নোট চাইতেই পারে।
আমি সহজ ভাবেই বললাম ,আচ্ছা আগামীদিন নিয়ে আসব।
বন্ধুরা কিন্তু ব্যপারটা সহজ ভাবে নিলো না। ওরা এই নিয়ে আরও প্যাচাতে লাগলো। আমাকে নানান কুবুদ্ধি দেয়া হল। আমি পাত্তা দিলাম না।
পরদিন আমি ফিজিক্স নোটটা মেয়েটার হাতে তুলে দিলাম। খুব স্বাভাবিক ভাবেই দিলাম।
কিছুদিন পর মেয়েটা নোটটা ফেরত দিয়ে দিল।ভাবছিলাম ঘটনা এইখানেই
শেষ।কিন্তু না।মেয়েটা আমার ম্যাথ নোট চেয়ে বসলো।বুঝতে বাকি রইল না যে, মেয়ের উদ্দেশ্য সুবিধার না।স্যারও ব্যাপারটা মনে হয় খেয়াল করলেন।সবার সামনে বেশ লজ্জায় পরে গেলাম।
আমি কোন মতে পাশ কাটানোর জন্য বললাম, ঠিক আছে।
পরদিন ভয়েই কেমিস্ট্রি প্রাইভেট পড়তে গেলাম না। বন্ধুরা বলল, তোকে অনেক খুজল মেয়েটা।আমি আর কি বলব, চুপ মেরে গেলাম।
(আমি মেয়েটার নাম তখনও জানতাম না।কি আজব জিজ্ঞেসও করি নি।)
কয়েকদিন পর একটা ভয়ানক ঘটনা ঘটল।বিকাল বেলা আমি পিসি তে বসে
গান শুনছি।এমন সময় বাসার কলিং বেল বেজে উঠল।বারান্দায় গিয়ে নিচে তাকিয়ে দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে।হায় আল্লাহ! এই মেয়ে আমার বাসা চিনে কিভাবে? আমার মাথা ত হ্যাং করে বসল। আব্বু-আম্মু যদি দেখে আমাকে খুন করে ফেলবে।
আব্বু জিজ্ঞেস করল, কে এসেছে?
আমি বল্লাম,এইতো একটা জুনিওর আসছে।
লুঙ্গি পরে ছিলাম।আমি ওই অবস্থাতেই এক দৌড়ে নিচে গেলাম।মাথায় কিছু ঢুকতেছে না।বুঝতে পারলাম , মেয়েটা আমার সম্পর্কে ভালই খোজ খবর নিয়েছে।
মেয়েতা সুন্দর করে বলল, ভাইয়া নোটটা কি দেয়া যাবে?
আমি পরিমরি করে আগে ঝামেলা বিদায় করলাম।
কিছুদিন পর ফিজিক্স নোটটা নিয়ে পড়তে বসেছি।দেখলাম, নোট এর বিভিন্ন জায়গায় মেয়েটা তার নাম অংকন করেছে। জানতে পারলাম, মেয়েটার নাম রুপা।কিন্তু আমার বাড়ি চিনল কি করে? আমি জানতাম, দুষ্টু ছেলেরা সুন্দরী মেয়েদের রিকশা ফলো করে বাড়ি চিনে। এখন দেখছি
ঘটনা উল্টা।
তারপর সেই রুপা কে নিয়ে তো অনেক ঘটনাই তো ঘটল......
পরের লেখায় আশা করি সেইসব লিখব।
(বাংলা ব্লগ এ আমি একেবারেই নতুন...তাই বানান ভুল ক্ষমা সুন্দর
দৃষ্টিতে দেখবেন)
২য় পর্ব পড়ুন.........।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


