somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অলসতার দিনলিপি

১০ ই এপ্রিল, ২০১০ রাত ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পিএল এর মধ্যে আমার একটি সাধারন দিন। যারা আমার মত প্রথম শ্রেনীর অলস তারা মিলিয়ে দেখেন আমার সাথে কতটুকু মিলে।

ঘুম ভাঙ্গল সকাল(!) ১১.৩০ টায়।একটা মধুর স্বপ্ন দেখছিলাম। ঘুমটা ভেঙ্গে গেল একদম ক্লাইমেক্স এর ঠিক আগে।স্বপ্নটা রি-স্টার্ট মারার ট্রাই দিলাম অনেক্ষন ধরে, কিন্তু লাভ হল না। মেজাজটা খারাপ হয়ে গেল। এদিকে তলপেটে প্রচন্ড চাপ পরেছে।ধুর ছাই!কেন যে বাথরুম চাপল এই রকম একটা সময়ে।মনে মনে ভাবলাম বাথরুম থেকে ফিরে আবার ঘুমটা রি-স্টার্ট মারতে হবে। অনেক কষ্টে দুলকি চালে বিছানা ছেড়ে উঠলাম।

আয়নায় নিজেকে দেখে চমকে উঠলাম। মাথা ভর্তি উষকো খুষকো চুল। মুখে খোচা খোচা দাড়ি।চোখের নিচে কাল দাগ। আমাকে একটা কিম্ভুতকিমাকার জন্তুর মত লাগতেছে।

সাবানের কেসটা হাতে নিয়ে ঢুলতে ঢুলতে হাটতেছি।গন্তব্য ২০৬ নম্বর রুম থেকে বাথরুম। অনেকটা পথ হাটতে হবে।এই হাটতে হাটতে একটা ছোট্ট ঘুম দিয়ে দিলে কেমন হয়? একচোখ খোলা রেখে আমি ঘুম দেয়া শুরু করলাম।

বাথরুমে গিয়ে দেখি তিনটা টয়লেটই বুকড।শুরু হল এক বিচ্ছিরি অপেক্ষা। জগতের সবচেয়ে বিপদজনক অপেক্ষা কারে কয়!নিজেকে সান্তনা দিলাম প্রেমিকার জন্য প্রেমিকের অপেক্ষা নিশ্চয় আরও যন্ত্রনাদায়ক।

অনেক্ষন পর জুনিওর একটা ছেলে বের হল টয়লেট থেকে। আমাকে দেখেই সালাম দিয়ে বসল। টয়লেটের দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিলে কি করা উচিৎ, বুঝতে পারলাম না। কোন কথা না বলে নিজ কর্মে মন দিলাম।
ওম শান্তি! শান্তি! শান্তি! জগতের সকল প্রানি শান্তি লাভ করুক।

রুমে ফিরে দেখলাম ঘুমের সেই নেশাটা আর নেই। স্বপ্নের ডাটাগুলোও হারিয়ে গেছে। কিছুতেই মনে করতে পারলাম না।কিন্তু মনটা বেশ ফুরফুরে লাগছে।
ক্যাফেটেরিয়াতে সকালের নাস্তা সেরে যখন ফিরি তখন ঘড়িতে ১২.৩০ টা বাজে। এদিকে হল-এর দুপুরের ডাইনিংও চালু করে দিয়েছে। একে ব্রেকফ্রাস্ট বলব নাকি ব্রেকলাঞ্চ বলব বুঝতেছি না।

দুপুর ২.৩০ টার সময় ডাইনিং-এ খেতে গেলাম। খেতে খেতে আমার মনে হচ্ছিল যেন আমি লবন ছাড়া ঘাস খাচ্ছি।আফসোস হল, ইস! যদি গরু হতাম এই ঘাস-ই আরাম মত খেতে পারতাম। যাহক, অনেক কষ্টে বমি আটকে রেখে এই একপ্লেট ঘাস-ই ডাল দিয়ে চোখবুজে খেয়ে ফেললাম।
রুমে ফিরে দুপুরের ঘুমের ইন্তেজাম শুরু করলাম।আহ কি শান্তি! আয় ঘুম আয়!

ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গিয়েছে। আমরা তিনজন রুমমেট একসাথে বের হলাম। পলাশীতে গিয়ে আমার জনৈক রুমমেট সিদ্ধ ডিম খাওয়া শুরু করল।তিনি সাথে সাথে এর পুষ্টিগুন এবং উপকারিতা সম্পর্কে তার জ্ঞানভান্ডার আমাদের সামনে তুলে ধরতে লাগলেন।আমি মুগ্ধ হই তার এই জ্ঞানগর্ভমুলক কর্মকান্ডে। বেশী কথা না বাড়িয়ে আমিও একটা নিলাম। দেখি কেমন উপকার হয়।
সন্ধ্যা ৭.০০ টার দিকে রুমে ফিরে আসলাম। এখন মুভ্যি দেখার সময়। আমার আরেক রুমমেট তামিল মুভ্যির খুব ফ্যান। শুরু হল তামিল মুভ্যি …………………………
(তারপর আর মনে নেই)
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৫২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"ইরান গাজা নয়" - অরুন্ধতী রয়, (মার্চ ৯, ২০২৬)

লিখেছেন সাজিদ উল হক আবির, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১২:০৬


ছবিসূত্র

আমার কিছু বলার আছে - কারণ আমি আমার মায়ের মেয়ে, এবং বুক চিতিয়ে কাঁধ সোজা করে দাঁড়িয়ে এই কথাগুলো বলার গভীর প্রয়োজন এই মুহূর্তে আমি বোধ করছি। সমগ্র পৃথিবীকে... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন না এবং তিনি মাওলার দায়িত্ব পালন করেননি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি চান আপনার মৃত্যুর পরে সামুর ব্লগাররা আপনাকে স্মরণ করুক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:৫৯

আমাদের একজন ব্লগার মারা গিয়েছেন। কিন্তু, কেন যেন সামু'র প্রথম পৃষ্ঠায় শোকের কোন চিহ্ন দেখছি না! তাঁর সম্মানে কি অন্তৎঃ কিছু দিনের জন্যে সামুর ব্যানারে একটু পরিবর্তন আনা যেতো না?!... ...বাকিটুকু পড়ুন

মানসিক ভারসাম্য

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ৩:২৯



আপনি ইরানের বিপক্ষে, আপনি নিরপরাধ নারী শিশু ও বৃদ্ধ অসুস্থ মানুষ হত্যার পক্ষে! - কারণ, আপনি অসুস্থ। মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীনের সাথে হাসি মজা আলোচনা বিতর্ক কোনোটাই চলে না।... ...বাকিটুকু পড়ুন

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×