somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরাপদ Online Shopping এর জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরে বসে আয়েস করে অনলাইনে শপিং করছেন মানুষ।শপিং মলে যাওয়ার ঝামেলা নেই এমনকি অর্ডার করলে ঘরেই পেয়ে যাচ্ছেন পন্যটি।সব ধরনের ঝামেলা থেকে মুক্তি মিলছে অনলাইন শপিং সাইটগুলোর সাহায্যে।এর জন্য আমরা অনেকেই এখন অনলাইনে শপিং করাকে প্রাধান্য দেই।

প্রতিদিন নতুন নতুন অনলাইন শপিং সাইটের নাম শোনা গেলেও সব অনলাইন শপিং সাইটগুলি যে আপনাকে ১০০% অরিজিনাল প্রোডাক্ট দিবে বা অন্য কোনভাবে ঠকাবে না এটাতো নাও হতে পারে।অনেকেই এর জন্য অনলাইনে শপিং এর দিক থেকে পিছিয়ে পরেন।তাই অনলাইনে শপিং করার পুর্বে কিছু বিষয় দেখে নেয়া ভাল।

Online Shopping এর জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমুহ-

১।অনলাইনে শপিং এর ক্ষেত্রে প্রথম যে বিষয়টি খেয়াল করতে হবে তা হচ্ছে,আপনি যে সাইট থেকে পন্য কিনছেন সেই সাইটটি ই-কমার্স জগতে কতদিন হল পদার্পন করেছে বা ই-কমার্স এসোসিয়েশনের নথিভুক্ত কিনা।বিভিন্ন সামাজিক মাধ্যমগুলিতে ভিন্ন ভিন্ন সাইটের পেইজ রয়েছে।পন্য কেনার আগে অবশ্যই সেই পেইজ গুলিতে একবার ভিজিট করে দেখে নিবেন।

২।আপনি যে সাইটটি থেকে পন্য কিনতে চাচ্ছেন তার অফিস কোথায় এবং তাদের অফিসিয়াল কার্জক্রম সম্পর্কে একটু ধারনা নিয়ে নিবেন।

৩।আপনি যে পন্যটি কিনছেন তাতে যেকোন ত্রুটি দেখা দিতেই পারে,আপনাকে দেখতে হবে পণ্যটিতে যদি কোন ত্রুটি থাকে তবে আপনি কোথায় গেলে তার সমাধান পাবেন তার কোন ব্যবস্থা আছে কিনা,কাস্টমার কেয়ার কোথায় এবং তাদের সার্ভিস কেমন সেসব তথ্য আপনাকে সংগ্রহ করতে হবে।

৪।আপনাকে খেয়াল করতে হবে আপনি যে পন্যটি নিচ্ছেন তা কোন ব্র্যান্ডের এবং যে সাইটটি পন্য সেবা দিচ্ছে সেই সাইটটি ওই ব্র্যান্ড কর্তৃক অথরাইজড সেলিং পার্টনার কিনা।

৫।কোন অনলাইন শপিং সাইটের পেইজে প্রবেশের সময় যদি “অয়ার্নিং” অপশনটি দেখায় তাহলে জোরপুর্বক সেই সাইটে প্রবেশ করবেন না।

৬।Online Shopping করে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট ক্লিয়ার করলে অবশ্যই আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে স্টেটমেন্ট পাঠান হবে,অবশ্যই তথ্যটি সংগ্রহ করুন।

৭।শপিং সাইটের জন্য যে কন্টাক্ট নাম্বার/ যোগাযোগের ঠিকানা দেয়া আছে সেই নাম্বারটি ভালভাবে যাচাই করে নিন।

মানুষের জীবন যাত্রায় পরিবর্তন এসেছে।সময় স্বল্পতা এবং নিরাপত্তাজনিত কারনে মানুষ এখন অনলাইনের দিকে ঝুঁকেছে।উপরের বিষয়গুলো মাথায় রেখে অনলাইনে শপিং করলে আশা করছি কাওকে ঠকতে হবে না এবং কেনাকাটা হবে আনন্দময়।

সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×