যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা কাঠামো চুক্তি (টিকফা) সই হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা ১৫ মিনিটে এ চুক্তি সই হয়।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
টিকফায় সইকারী কোনো পক্ষই চুক্তির শর্ত পালন করা বাধ্যতামূলক নয়। টিকফার মূল উদ্দেশ্যে হচ্ছে দু দেশের বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন দিক ও প্রতিবন্ধকতা কাটিয়ে উঠা। টিকফার শর্ত মতে, রক্ষণশীল বাণিজ্য নীতি শিথিলের ওপর জোর দেওয়া হবে।
এক দশক আগ থেকে টিকফার প্রয়োজনীয়তা নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আলোচনা শুরু হয়। বিভিন্ন কারণে এ চুক্তি আটকে ছিল। অবশেষে গত জুনে টিকফা মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।
টিকফা সইয়ের পর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক হলে চুক্তির শর্ত দু দেশের মধ্যে বছরে একবার শীর্ষ কর্মকর্তা পর্যায়ের বৈঠক হবে।
এরই মধ্যে বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৪২ দেশের সঙ্গে দিপক্ষীয় বাণিজ্যিক চুক্তি রয়েছে। আরও ৮টি দেশের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা চলছে। আর বিশ্বের ৯০টি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তি।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, টিকফার মাধ্যমে দু দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে। বামপন্থি দলগুলোসহ সরকারবিরোধীরা বলছে, এ চুক্তিতে বাংলাদেশের ক্ষতি হবে।
টিকফা চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী বলে উল্লেখ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ)। দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোসহ বিভিন্ন স্থানে এর বিরুদ্ধে বিক্ষোভ করেছে বামপন্থি ছাত্র আন্দোলনগুলো।
- See more at: Click This Link
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে টিকফা চুক্তি সই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তোমাকে দেখতে বড় ইচ্ছে করে

তোমাকে শুধু একটিবার দেখতে বড় ইচ্ছে করে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিলাম
বন্ধ চোখের অন্ধকারে তোমায় যেন দেখতে পেলাম
জড়িয়ে নিলে ইচ্ছে ঘুড়ি
আলতো হাতের মৃদু ঘায়ে ছিড়লো সূতো পথ হারাল
তোমার কাছে রয়ে গেল
দৃষ্টিপ্রদীপ... ...বাকিটুকু পড়ুন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন
শুভ জন্মদিন কিং খান....

আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে... ...বাকিটুকু পড়ুন
আফগানিস্তানে একজন বেগম রোকেয়া কোনোদিন জন্মাবে ?

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।