দেশের সব জায়গায় ইন্টারনেট সুবিধা পৌঁছে না দিতে পারলেও এবার বাংলাদেশ থেকে ভারতে ব্যান্ডউইথ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশটিতে ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ রপ্তানির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এ লক্ষ্যে ভারতের বিএসএনএল এবং বিএসসিসিএল’র মধ্যে লিজিং অব ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ ফর ইন্টারনেট অ্যাট আখাউড়া শীর্ষক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সোমবার সচিবালায়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররফ হোসাইন ভুঁঞা এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, বাংলাদেশে বর্তমানে দুইশ জিবিপিএস ক্ষমতাসম্পন্ন সাবমেরিন ক্যাবল রয়েছে। এর মধ্যে মাত্র ৩০ জিবিপিএস বাংলাদেশ ব্যবহার করে। বাকি ১৭০ জিবিপিএস অব্যবহৃত। আর সেখান থেকেই মাত্র ১০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর মাত্রা ৪০ জিবিপিএস পর্যন্ত বাড়ানো যাবে। এ চুক্তির মেয়াদ হবে তিন বছর।
তিনি জানান, কক্সবাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে আখাউড়া দিয়ে ইন্টারনেট রপ্তানি করবে বাংলাদেশ। এরপর সেখানে থেকে ভারত নিজেদের সুবিধা মতো তা নিয়ে যাবে। বাংলাদেশের এ ব্যান্ডউইথ ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মনিপুর ও অরুণাচল রাজ্যে ব্যবহৃত হবে বলে জানা গেছে।
তিনি আরো জানান, ভারতের কাছে ১০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করে বাংলাদেশ ৯ কোটি ৪২ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা আয় করবে। এ টাকার চার ভাগের এক অংশ দিয়ে বিটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেয়া যাবে।
এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় সাব-মেরিন ক্যাবল প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ দেড় হাজার জিবিপিএস ব্যান্ডউইথ ক্ষমতাসম্পন্ন হবে বলেও মন্ত্রিপরিষদ সচিব জানান
http://www.banglamail24.com/news/2015/04/20/id/199312/
আলোচিত ব্লগ
তোমাকে দেখতে বড় ইচ্ছে করে

তোমাকে শুধু একটিবার দেখতে বড় ইচ্ছে করে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিলাম
বন্ধ চোখের অন্ধকারে তোমায় যেন দেখতে পেলাম
জড়িয়ে নিলে ইচ্ছে ঘুড়ি
আলতো হাতের মৃদু ঘায়ে ছিড়লো সূতো পথ হারাল
তোমার কাছে রয়ে গেল
দৃষ্টিপ্রদীপ... ...বাকিটুকু পড়ুন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন
শুভ জন্মদিন কিং খান....

আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে... ...বাকিটুকু পড়ুন
আফগানিস্তানে একজন বেগম রোকেয়া কোনোদিন জন্মাবে ?

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।