প্রেম করেছি অনেকগুলোই,
কখনও একরাতের জন্য
কখনও বা একমাসের জন্য প্রেম। কিন্তু কয়েকটা
ছিল বছরের পর বছর ধরে নিদারুন আবেগের প্রেম।
সেই রকম এক দীর্ঘ প্রেমের সখীকে
আজ মনে পড়ছে।
তাকে ভুলে ছিলাম অনেকদিন
কিন্তু মনে করিয়ে দিল মরার ই-নেট
(এখানে কি কিছুই চাপা থাকে না?)
সখীকে লিখতে মনে চায়
ঠিকানা জানি, কিন্তু জানি যে সে দেশে নেই
কবে আসবে জানা নেই
জানলে জিগ্যেস করতেম, হে সখীগো
মনে পড়ে এই কালো রঙের প্রেমিকের কথা?
আমার কাধে মাথা দিয়ে ঘুমোতে তুমি ভালবাসার পরে, আর
তোমার বাদামী চুলের সুগন্ধে আমার ঘুম পালাতো
কি প্রেমই করেছিলেম সেই দিন, মনে আছে?
না খেয়ে দু দিন ঘরের মাঝে?
এক একটা মূহুর্ত কেটেছিল
শুধু তোমার শরীরের খাজে, ক্ষুধা মিটিয়েছিল
তোমার চুমু, ঘাম, আমাদের প্রেমের রস
হাপাতে হাপাতে ভালবাসা শেষ করেও শেষ
করতে পারিনি সেদিন, না খেয়ে না ঘুমিয়ে
তিনদিন পরে আমরা খেতে বেড়িয়েছিলাম
আমার গলায় তোমার কামড়ের দাগ দেখে
হেসেছিল রেস্তোরার বাবুর্চি
আর আমি সগর্বে তোমাকে বুকে টেনে আদর করেছি
সেই তুমি আর আমি আজ যোজন যোজন দূরে
হে সখীগো
মনে পড়ে সেই কালো রঙের প্রেমিকের কথা?

সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৯ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


