somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রসালাপ উইথ গেদু চাচা

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাচী হুরমতি বেগমের দুর্মতির কারনে আমি ও চাচা হোটেলে ভরপেট আহার করিয়া একখিলি পান আর ধুম্র শলাকা নিয়া রসালাপে (আলাপের রস পাওয়া যাই তিন বিষয়ে রাজনীতি নারী এবং ধর্ম) ব্যস্ত হইলাম। বাসার দরজা বন্ধ। তাই নো টেনশন।
গেদু চাচা নিষ্ঠাবান মুসলিম।তিনি সাপ্তাহিক নামাজী। শুক্রবার সবার শেষ ব্যক্তি হিসাবে যাবেন এবং সবার পেছনের কাতারে নামাজ শেষ করে সবার আগে মসজিদ থেকে বাহির হবেন(তাহার মতে সামনেকার ব্যক্তিদের পাশে নামাজে দাঁড়ানো তার পক্ষে সম্ভব না তাদের তিনি হাড়েহাড়ে চিনেন)। চাচা দেশ ও জাতির হেন অবস্থায় কিঞ্চিত চিন্তিত।
আমি-চাচা কি মনে হয়?
চাচা-আমি মুরুক্ষ্য মানুষ বেশি কিছু জানি না তই এই জীবনে তো কম কিছু দেখি নাই। দেশ স্বাধীনের সময় ছোড ছিলাম কেবল বুঝতে শিকছি মুক্তিগো কলজা কত্ত বড় ছিল।জান দিছে সব হাসতে হাসতে। মুজিব ক্ষেমতা নিল দ্যাশ স্বাধীন কইরা মুক্তিগো জোরে। তার পর তারে মাইরা ক্ষেমতা নিল জিয়া আর্মিগো নিয়া। তারে মাইরা ক্ষেমতা নিল এরশাদ আর্মিগো নিয়া। তারে সরায়ে খালেদা আর হাসিনা অখন হাসিনা। স্বাধীন হয়োনের এত বতছর দেশ কি পায়ছে। দেশের মানুষ কি পাইছে কিচ্ছু না।হেরা সব ভাগ করে খায়ছে অখনো খাচ্ছে সাম্নেও খাইবো। (চাচা আবেগী হয়ে গেছেন)
আমি-চাচা রাগ করেন কেন? দেশে তো উন্নয়ন হচ্ছে।
চাচা- হ, হইতাছে তো। হচ্ছে ডা কি তুমি কয় আমি শুনি।
আমি-(প্রসঙ্গ পরিবর্ত কারন তাহার সহিত বাহাস আমার অস্তিত্ব সংকটময় করিতে পারে।) না মানে জঙ্গি হামলা।
চাচা - আচ্ছা মুজিব দেশ স্বাধিন করছে তাই তার দলের কথা তারাই দেশ ভালবাসে দেশ তাগো, জিয়া আর্মি নিয়া নামছিল কিন্তু পারেনাই তাই তার দলের লোক কারা কউ তুমি?
আমি- (আমি কিছুই বুঝি নাই) হুম চাচা বুঝতে পারছি। তারপর বলেন?
চাচা- কি বুজছো?
আমি -(আঠারো আনা চিপায়।) আপনি কি বলবেন বলেন শুনতে ভাল লাগছে আমি বরং একটা গোল্ড লীফ......
চাচা- যারা মুজিবের কাছে সুবিধা পাই নাই তারা।
আমি- কি বলেন চাচা?
চাচা- দেখো না নির্বাচনের পর কি হয়। তাই হইছে সব সময়।
আমি- তারপর চাচা?
চাচা - এর পর এরশাদ আইলো। এই বার আওমীলীগ আর বিনপি এক হইয়া তারে দিল দোউরান। কউতো হের লোক কারা?
আমি-পারবো না, বলেন আপনি।
চাচা- ধাড়ী ছাগলের তিন নাম্বার ছাওডা, খাউন চাই।
চাচা- হের পর থেকা দুই জনে মিল্লা ঝিল্লা খায় ।
আমি-চাচা ছাগল টা কি বাংলাদেশ?
চাচা - তোমার মুণ্ড আমরা পাব্লিক।ছাগল কি ধাড়ী ছাগল চিনবার পারো বছর বছর বিয়ান দেই.......... (গেদু চাচা চরম উত্তেজিত)

সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×