সুন্দরবন কান্দে বনের পাখিরা সব যায় উড়ে
তুহিন কান্তি দাশ
কন্ঠ : মিরাদুল মুনীম
আহারে সুন্দরবন কান্দে বনের পাখিরা সব যায় উড়ে
যায় কলিজার বান ছিড়ে ভীষণ ব্যাথা অন্তরে
অন্তরে বিষ ঢাইলা দিছে হুকুম দিছে সরকারে।
যাও রে পাখি যাও ছাইড়া নিজের ঘর
আপন জীবন রক্ষা কর উইড়া দেশান্তর।
সঙ্গে নিয়া যাও তোমার সবুজ গাছের দল
সকলে একসাথে কান্দে হারাইয়া সম্বল।
বছর বছর আইলা সিডর আর মানুষের হিংস্র নখর
আসে যে দম বন্ধ হইয়া তোমরা কি তার রাখছো খবর ।
গাছ কাইটা বন উজাড় কর মাছের যোগান দেয় সাগরে
লাভের হিসেব ঘাটতি তবু মুনাফা চাও বাজার দরে ।
পশুর নদী কয় মনে ভীষণ ভয়
পাহাড় সমান জাহাজ এবার উঠবে বুকের পাজরে
রাখছি কত আদরে যতনে বুকের ঘরে
পশুর কান্দে পুত্রশোকে মাছ যদি সব যায় মরে।
নোনাজলে আইলো জোয়ার বাতাসে তার প্রতিধ্বনি
প্রতিরোধের আগুন বুকে নয়াদিনের আমোঘবাণী
বাঘ ডেকে কয় হরিণেরে দুর্গ গড় জলেস্থলে।
এইবারে আর রক্ষা তো নাই ঘুইরা দাঁড়াও সদলবলে।
সুন্দরবন কান্দে বনের পাখিরা সব যায় উড়ে
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




