somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে প্রশ্ন করে ব্লক হতে হল

০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ব্লগজীবনে খুব কম মানুষই আমাকে ব্লক করেছে। কারণ আমি সবসময় যথাসম্ভব নমনীয়ভাবে আমার মতামত/যুক্তি তুলে ধরার চেস্টা করি। আজকেও শাপলা চত্তরের ঘটনা নিয়ে বিভিন্ন ব্লগে কিছু মন্তব্য করছিলাম। এখন দেখি সেই ব্লগে আমাকে ব্লক করা হয়েছে।

মন্তব্যে কিছু প্রশ্ন ছিল এ'রকম:

লাশের সংখ্যা নিয়ে এবং গুম করা নিয়ে যারা বিভিন্ন কথা বলছে তাদের কাছে প্রশ্ন:

রাতের অন্ধকারে রাস্ট্রীয় বাহিনী কর্তৃক হাজার হাজার নিরস্র ভিন্নমতাবলম্বী নাগরিকের উপর আক্রমনে ২৫০০ না, ২৫ না যদি ১ জনও নিহত হয়ে থাকে তাহলেও কি তার দ্বায় থেকে সরকার রক্ষা পাবে? আমরা যারা নিজেদের বিবেকবান, মুক্তচিন্তার মানুষ বলে পরিচয় দেই - আমরা কি এইধরনের রাস্ট্রীয় হত্যাকান্ড কোন যুক্তিতে সমর্থন করতে পারি?

যারা হেফাজতের তান্ডব নিয়ে কথা বলছেন তাদের কাছে প্রশ্ন:

যদি তর্কের খাতিরে ধরে নেই হেফাজতিরা ব্যাপক তান্ডব চালিয়েছে, কোরআন পুড়িয়েছে . . তাহলেও কি রাস্ট্রীয় বাহিনীর পক্ষে রাতের অন্ধকারে তাদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করা বৈধ হতে পারে? পুলিষের কাজতো তান্ডব বন্ধ করা - যখন তান্ডব চলছিল তখন পুলিশ কী করেছে? রাত ২-৩টার সময় শাপলাচত্তরেতো কোন তান্ডব চলছিল না। সেখানে কেন নির্বিচারে গুলি চালান হল?

নানা অযুহাতে এই আক্রমন সমর্থনকারী সবার কাছে প্রশ্ন:

যদি গনহত্যার উদ্যেশ্ব নাই থাকবে, যদি হেফাজতিরা ভয়েই পালিয়ে যাবে তাহলে -
১. রাত ২-৩ টার সময়
২. বিদ্যুত সরবরাহ বন্ধ করে
৩. সকল মিডিয়াকর্মী সরিয়ে দিয়ে
৪. ১০ হাজার সশস্র বাহিনী নিয়ে
৫. হাজার হাজার নিরস্র মানুষের বিরুদ্ধে

অভিযান চালাতে হল কেন?

দিনের আলোয় সকল মিডিয়ার সামনে অভিযান চালালে কী ক্ষতি ছিল?

আসল সত্যটা আমরা সবাই জানি। কিন্তু বিভিন্ন ইগো বা দলপ্রিতী বা দলবিদ্বেষের কারনে সেটা বলতে পারি না। তবে আল্লাহ মানুষের অন্তর পর্যন্ত সবই জানেন। কাজেই নিজের বিবেকের সাথে হিপোক্রেসী করে, নানা অযুহাতে এই নৃশংসতাকে আড়াল করার চেস্টা যারা করছি তাদের সবাইকে একদিন এর জন্য বিচারে কাঠগড়ায় দাড়াতে হবে। সুতরাং সময় থাকতে সাবধান।
২২টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×