somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মি্রাজ
নিজের সম্পর্কে বলার মত এখন ও অর্জন হয়নি কিছুই। তবে একটা অর্জন হয়েগেছে!! অন্যায় আর অন্যায়কারীর প্রতিবাদ করতে শিখেগেছি!!! সে যেই হোক।।

ডাক্তার কাহিনী-১

০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডাক্তার কাহিনী-২
আমি ছোটবেলা থেকেই রোগা টাইপ পাবলিক ! জিবনে কত ডাক্তারের কাছে যে গিয়েছি আর কতবার যে হসপিটালাইজড হয়েছি তার কোন ইয়ত্তা নেই । তবু এই ডাক্তারদের ব্যাপারে আমার আক্ষেপের শেষনেই ।
দুইদিন ধরে জ্বরে পুড়ছিলাম। পারতপক্ষে ডাক্তারের কাছে জেতে চাইনা। তবু আর সহ্য করতেনা পেরে জেতে হল। ডাক্তারের চেম্বারের সামনে রুগিদের বিশাল লাম্বা লাইন আর ডাক্তারের নেইমপ্লেটের ডিগ্রীদেখে বুঝেজাবেন উনি বিশাল খ্যাতিমান ডাক্তার।
অপেক্ষার পালাশেষ করে অবশেষে আমি প্রবেশ করলাম ডাক্তারের রুমে !!
ডাক্তারঃ নাম বলেন ?
আমিঃ মিরাজ
ডাক্তারঃ বয়স কত?
আমিঃ ২৩ বছর
ডাক্তারঃ প্রবলেম কি? (আমার দিকে একবারের জন্য ও তাকাননি, খচ খচ করে লিখেই জাচ্ছেন এবং অবাক হয়ে দেখলাম দুইটা মেডিসিন অলরেডি প্রেসক্রাইব করে দিলেন)
আমিঃ প্রবলেম নাই!! (প্রবলেম বলার আর সাহস পেলামনা)
ডাক্তারঃ তা হলে এখানে আসলেন কেন ? (আবাক হয়ে এই প্রথম আমার দিকে তাকালেন)
আমিঃ না মানে! একটু জ্বর জ্বর লাগছে !!
ডাক্তারঃ আর কোন প্রবলেম ? (খচ খচ করে আরও দুইটা ঔষধ লিখতে লিখতে)
আমিঃ না, না ! আর কোন প্রবলেম নাই!!
ডাক্তারঃ এই ঔষধ গুলো খান আর এই টেস্টগুলা করে নেক্সট উইকে দেখা করবেন !! (প্রেসক্রিপশন দিতে দিতে)
আমিঃ জি, আচ্ছা !
বেরহয়ে প্রেসক্রিপশনটা ছিড়ে বিনে পেলে চলে আসলাম। দুইদিন পর ঔষধ ছাড়াই সেরে উটলাম সেই যাত্রা ।

Gallbladder এ stone হওয়ার কারনে দুইটা মেডিকেল সার্জারি করে ও সুস্থ না হওয়ায় বিভিন্ন ডাক্তার পরিবর্তন করছিলাম দীর্ঘদিন ধরে । সর্বশেষ ঢাকা মেডিকেল থেকে সাজেস্ট করা হল MRCP টেস্ট করার জন্য। সেই রিপোর্ট নিয়ে তিনজন ডাক্তারকে দেখালাম এই পর্যন্ত!
রিপোর্ট দেখে তিনজনের বক্তব্য ছিল তিনরকম-
প্রথম জন (ইবনে সিনা)- আপনার লিভারে কিছু প্রবলেম আছে, আছাড়া বিল্ডে ও কিছু প্রবলেম আছে। আপনি একজন গ্যাস্ট্রো-এন্টারোলজিষ্ট দেখান ।
দ্বিতীয়জন (ঢাকা মেডিকেল)- রিপোর্ট তো ভালো! আপনার তো কোন প্রবলেম নাই। আপনি সুস্থ! আমি বললাম- কিন্তু আমি তো সুস্থ না। দুইদিন প্রচণ্ড সিক ছিলাম। বেড থেকে উঠে আসলাম। ডাক্তার বলল- অসুস্থ হলে তো আপনি আমার সামনে এভাবে আসতে পারতেন না ! স্ট্রেচারে করে নিয়ে আসতে হত!!
উল্লেখ্য – আমার প্রচণ্ড ব্যাথা দেখে আমার কাজিন অনেকটা জোর করে টেনে-টুনে আমাকে ডাক্তারের কাছে নিয়ে আসলো।
তৃতীয়জন(সিএমএইচ)- মনে হচ্ছে আপনার নালীতে এখন ও ছোট-খাট stone থেকে থাকতে পারে। আপনার আবার ERCP করতে হবে!! আমি বললাম – আমারতো আগে ERCP করা হয়েছে। ডাক্তার বললেন- মনেহয় পূর্বে যখন করা হয়েছে তখন সবগুলো স্টোন রিমোভ করা সম্ভব হয়নি, তাই আর একবার করতে হবে!!
আমি বললাম- স্যার, আপনি কি ERCP করান?
ডাক্তারের চোখ চক চক করে উঠলো ! খুব আগ্রহ নিয়ে বলল-হ্যা হ্যা, করাই! এখানে নাম্বার দেয়া আছে, এই নাম্বারে কন্টাক্ট করলেই হবে !!
ভয়ে ডাক্তার দেখানো ছেড়ে দিলাম। চতুর্থজন আবার কি বলেন ! একটা রিপোর্ট, সাজেশান তিন রকম!!

সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×