somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ হত্যার রহস্য কি?

২০ শে মে, ২০১৬ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এই কোপাকুপি প্রজেক্টের সাথে একাত্তরের শহীদ বুদ্ধিজীবি হত্যার একটা গভীর মিল আছে। পাকিস্তানি ও আলবদরদের টার্গেট ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবি, বামপন্থা আন্দোলনের কর্মী, সাহিত্যিকরা। আজকের চলমান কোপাকুপি প্রজেক্টের টার্গেটও তারাই। যদি একাত্তরে ব্লগাররা থাকতো তবে নিশ্চিত ভাবেই তারাও ভিক্টিম হত।

নিশ্চিত পরাজয় জেনেও মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর দ্বারা ঘিরে থাকা আলবদরবাহীনি কেন একাত্তরে ঝুকি নিয়ে এতো বুদ্ধিজীবিকে হত্যা করলো তার যৌক্তিক কোন উত্তর আমারা আজও পাইনি। বুদ্ধিজীবি হত্যার বিচার হচ্ছে কিন্তু রহস্য উদ্ঘাটিত হয়নি!

ঠিক, আজকের চলমান এ সিরিয়াল কোপাকুপি হত্যাকান্ডের ভিক্টিমও ব্লগার, লেখক, কলামিস্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবি, অন্যধর্মালম্বী, বামপন্থা আন্দোলনের কর্মীরাই। এ হত্যা রহস্যও আমারা জানতে পারছিনা। যারা হত্যাকান্ড ঘটাচ্ছে তারা জাতিকে বা সরকারকে কি বার্তা দিতে চাচ্ছে তাও স্পষ্ঠ নয়!

তবে তৎকালিন সরকার যেভাবে বুদ্ধিজীবি হত্যাকারীদের গ্রেফতার করেও ছেড়ে দিয়েছিল, রহস্য উদ্ঘাটন না করে বরং তাদের আসামীদের পালানোর পথ করে দিয়েছিল, রহস্য অনুসন্ধানীরা অন্তর্ধানে যাওয়ার পরও কোন কার্যকর পদক্ষেপ নেয়নি ঠিক তেমনি বর্তমান সরকারও এ হত্যাকান্ড বন্ধে কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করেনি। এর কারণ অনুসন্ধান করেনি। বরং সন্দেহভাজন আসামীকে পুলিশি হেফাজতে হত্যা করে এর প্রমান নষ্ট ও অনুসন্ধানকে প্রভাবিত করছে!

যদি বর্তমান হত্যাকারীরাও একাত্তরের হত্যাকারীদের মত মনেকরে, এভাবে কিছু মতবিরোধী বুদ্ধিজীবি ও পেশাজীবিদের হত্যা করে তারা জয়ী হবে তবে তারাও সেই পুরানো ভুলই নতুন করে করা ছাড়া কিছুই অর্জন করতে পারবেনা।

আমাদের শুভবুদ্ধির উদয় হোক !!

Facebook
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৬ রাত ১১:১১
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×