somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩৮তম প্রতিষ্ঠা বার্ষকীতে বিএনপির কাছে জনগনের চাওয়া

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একমাত্র দল যারা সবচেয়ে কম পরিশ্রমে, সল্পত্যাগে এবং নূন্যতম অবদানে সবচেয়ে বেশী দিন রাষ্ট্র পরিচালনা করেছে এবং অধিক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। সল্পত্যাগে বলছি এ জন্য যে, জিয়া যখন দলটি গঠন করেন তখন তিনি অলরেডি ক্ষমতায়, যা ব্যবহার করে খুব সহজেই দল গঠন করতে পেরেছিলেন। আর সে জন্যই বিএনপিতে রাজনীতিবিদের চেয়ে ব্যবসায়ি ও সরকারি আমলার পরিমান অনেক বেশি।

দল হিসেবে যে পরিমান ত্যাগ আওয়ামী লীগ ও জামায়াত কে করতে হয়েছে তার কিছুই বিএনপিকে করতে হয়নি।

আর আবদান?

আবদান বলতে বুঝাতে চাচ্ছি, দেশের সার্থে বা জনগনের জন্য আন্দোলনের মাধ্যমে এমন কোন অর্জন যা তাকে ইতিহাসে স্থান করে দিবে। মানুষকে মনে রাখতে বাধ্য করবে! আওয়ামী লীগের তুলনায় সে তো নগন্য!

হয়তো আমার সাথে অনেকে একমত হবেন না। বলবেন তারা সে সুজোগ পায়নি! তাদের জন্মই সল্পদিনের। কিন্ত আমি বলবো, না! তাদের সামনে দিয়ে এখন সে সুজোগ চলে যাচ্ছে! বর্তমান সেচ্চাচারি সরকার থেকে মানুষ যে মুক্তিটা চাচ্ছে তা এনে দিতে পারা এক বিশাল আবদান! এটাও স্বাধীনতার চেয়ে কম কিছু নয়।

কোন কিছু না করেও তবু বিএনপি কেন এত জনপ্রিয়?

কেন মানুষ বারবার তাদের ভোটদেয়!

কারনটা হল, বিএনপি বহু দলীয় গনতন্ত্রের বাহক। তারা সবার রাজনৈতিক অধিকারে বিশ্বাস করে। বিএনপি ক্ষমতায় থাকলে মানুষ ভারত কর্তৃক আগ্রাসনের ভয়ে ভীত থাকেনা। অন্যদিকে আওয়ামী লীগের ক্ষমতায়নে মানুষ ভারত কর্তৃক আগ্রাসনের স্বীকার হচ্ছে বলে মনেকরে।

আতংকে ব্যাপার হল, বর্তমান সেচ্চাচারি এ সরকার থেকে মুক্তির জন্য বিএনপি ছাড়া কোন বিকল্প এ দেশের মানুষের হাতে নেই। আর অন্যদিকে বর্তমান বিএনপির নেতৃত্ব দেখে কোন ভাবেই বলা যায়না যে, এটি একটি রাজনৈতিক দল।

শুধু বিএনপির জন্য নয়! এ দেশের জন্যও অনেক বড় ক্ষতি হয়ে যাবে যদি বিএনপি একটি শক্তিশালী নেতৃত্ব না পায়। এ দেশের জনগন বিএনপিকে যতটা দিয়েছে বিএনপি এখনো জনগনকে সে তুলনায় কিছুই দিতে পারেনি। ঋন পরিশোধের জন্য হলেও বিএনপিকে জনগনের জন্য কিছু করা উচিত। নিজেদের নেতৃত্ব শক্তিশালী করা উচিত।

৩৮তম প্রতিষ্ঠা বার্ষকীতে জনগনতো বিএনপির কাছে এতটুকু চাইতেই পারে।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×