somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একক

৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভর মাপার একক হল কিলোগ্রাম আর দৈর্ঘ্য মাপার একক মিটার। এভাবে প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য ভিন্ন ভিন্ন একক রয়েছে।
একজন লোক কতটা সম্পদশালী তা মূল্যায়ন করার জন্য আমরা দেখী তার কত সম্পদ আছে! কত অর্থবিত্ত আছে। আবার একজন জমিদার কে মূল্যায়ন করা হয় তার জমির পরিমান দিয়ে।

লোকটা কতটা সৎ তা নিরুপন করতে হয়- তার সততা, ন্যায়পরায়ণতা দিয়ে।অন্যদিকে একটা লোক কতটা শিক্ষিত তা পরিমাপ করি তার ডিগ্রী ও প্রতিষ্ঠান দিয়ে।

অর্থাৎ প্রতিটা সাবস্টান্সকে পরিমাপ করার জন্য আমরা ভিন্ন ভিন্ন ধ্রুবককে ব্যবহার করি।আমরা যেমন সেকেন্ড দিয়ে ভর পরিমাপ করতে পারিনা তেমনই একটার ইউনিট দিয়ে অন্য সাবস্টান্স পরিমাপ করতে পারিনা। যদি করতে যাই তবে আমাকে নিশ্চই পাগল বলবেন।

অথচ আমারা সেই কাজই অবিরাম করে যাচ্ছি সমাজে। হয় আমারা সবাই পাগল হয়েগেছি অথবা আমরা পরিমাপের এককই জানিনা!
অবাক হচ্ছেন।

জীবনে সফলতার একক কি? এটা একটা জটিল প্রশ্ন!

এটা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। কারো মতে হয়তো টাকা ইনকাম করা, কারো কাছে ভালো চাকুরী করা বা কারো কাছে ক্ষমতাবান হওয়া আবার কারো কাছে হয়তো জিবনে সুখী হওয়াটাই বড় সফলতা। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন মত হবে। আমার মতে সফলতা একমাত্র সাবস্টান্স যা পরিমাপের কোন ইউনিট নেই। আপনি যা হতে চান তা হতে পারাই সফলতা!

সেটা যাই হোক।

কিন্ত সমস্যাটা হল বর্তমানে আমরা সব কিছু কে একটা একক দিয়ে পরিমাপ করছি। একটা মানুষ সফল কি ব্যর্থ, সৎ কি অসৎ, শিক্ষিত কি মূর্খ, সব কিছুই পরিমাপের একক এখন টাকা!

সমাজটা এমন হয়ে গেছে, টাকা থাকলে আপনি শিক্ষা পাবেন, ভালো সার্টিফিকেট পাবেন, ক্ষমতা পাবেন, মানুষের চোখে সৎ হতে পারবেন, সম্মান পাবেন।

তারমানে হল, আমরা সম্মানের একক, সফলতার একক, শিক্ষার একক, ক্ষমতার একক সব কিছুর একক বানিয়ে দিয়েছি টাকাকে।

এটা একটা সমাজের মূল্যবোধ ধ্বংস হয়ে যাওয়ার চিত্র। টেকনোলজিকাল এডভান্সমেন্ট আর স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের তোড়ে আমরা নিজেদের অস্তিত্ব ভুলেগেছি, পরিচয় ভুলে গেছি। পরিবর্তন আর প্রতিযোগিতায় আমরা অন্ধের মত ছুটছি। প্রতিযোগিতার রেসে ভুলে যাই ছুটটা আমরা কেন শুরু করেছিলাম। লক্ষ্য ভুলে দৌড়টাই প্রধান হয়ে উঠে এক সময়।

আপনার চলার প্রয়োজনের বাহিরের টাকা শুধুই অর্থ পরিমাপের একক ছাড়া কিছুই নয়। টাকা কে সফলতার একক বানানো উচিত নয়। টাকা কখনও শিক্ষার একক হতে পারেনা। সম্মানের একক হতে পারেনা।

আদতে যে শিক্ষার একক টাকা হয়ে যায় সেই শিক্ষা থেকে নিশ্চয় প্রকৃত একক শেখা সম্ভব নয়।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×