নির্জনে হাঁটি
নক্ষত্র পানে তাকাই
চোখ মেললেই তারা গুলো জ্বলে ওঠে না...
অগোছালো কুয়াশার মাঝে হেঁটে যাই,
হাত বাড়ালেই এলোমেলো কুয়াশা ছোঁয়া যায় না...
কূল-কিনারা বিহীন জোৎস্নার সাগরে ভেলা ভাসাই
নোনা বাতাস আমার পাল এড়িযে চলে যায়...
বোকা মানুষটাকে ফেলে ঝিঁঝিঁ পোকা গুলো
নিরব কলতানে মেতে ওঠে।
রাস্তার ধারে বসে থাকি
যান্ত্রিক ঘোড়া গুলো থামে না
অস্পৃশ্য বোকা ছেলে।
কবে বৃষ্টি হবে?
ঝুম বৃষ্টি?
ভিজবো।
বৃষ্টি আর বোকা মানুষ
মেঘের কান্নায় আত্নহনন.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


