আগুন লেগেছে হৃদকুঞ্জে, আকাশে গৈরিক ধোঁয়া
তার উড়ছে উদভ্রান্ত, ভুলেও আসিসনে কাছে
ধোঁয়ায় পথ হারাবি, বিষম খাবি, বাড়াতে মায়া-
আহত হবি, জ্বলে মরবি-আমারই পোড়া ছাঁচে।
হৃদকুঞ্জের ঝিরি বেয়ে আসতো নেমে ঝর্ণাজল,
প্রগাঢ় আবেগে ঢেলেছি সে জল কুঞ্জে; তারপর
বুঝেছি পুড়িয়ে নিভৃত হৃদকুঞ্জ-সবই ছল,
আগ্নেয়গিরির লাভায় ছাই হলো সাধের ঘর।
অনেকেই গেছে বাঁচিয়ে শ্মশান হৃদয়ের ছোঁয়া
যেনবা হৃদয় এক কুষ্ঠরোগী-ভীষণ ছোঁয়াছে,
যায় না তো একসাথে বিছিয়ে মাদুর বসা-শোয়া
তুইও যা; বিছাসনে মায়াজাল, আসিসনে কাছে।
হৃদকুঞ্জে ফুঁটছে বাঁশ-কাঠ, হচ্ছে সব কয়লা
সইলো, ভয়ে মরি, দেখি যদি জল এক আঁজলা!
ঢাকা।
৩১.০৮.২০১৩
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




