somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঠকের প্রতি......

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বছর এই সময়টায় আমরা তিন বন্ধু সান্ধ্যকালীন আড্ডা দিচ্ছি টি এস সি’তে। আমি, সৌরভ, স্বপ্না (ছদ্মনাম)। স্বপ্না সৌরভকে বললো, ‘আমাকে একটা বই কিনে দেবার কথা না তোর? চল মেলায় চল।’
ও একবার গো ধরলে আর ছাড়াছাড়ি নাই। অগত্যা তিনজনে মিলে মেলার দিকে হাঁটছি। স্বপ্না বললো, ‘অমুক বইটা কিনে দিবি।’
বইটা গায়ে-গতরে যেমনি ভারী তেমনি দামেও। কিন্তু ঐ গতরভারী-ই সই, আদতে ঢেপসি এ ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। আমি ভাবলাম এতোগুলো টাকা নষ্ট হবে, হোক না আরেক বন্ধুর টাকা। বললাম, ‘দোস্ত, তুই নিবি যেহেতু একটা ভাল বই নে।’
‘এইটা ভাল বই। রোজ-ই বিজ্ঞাপন দেয়।’
‘বিজ্ঞাপন দিলেই ভাল বই হয়! দোস্ত তুই টাকাটা নষ্ট করিস না। শওকত আলী, হাসান আজিজুল হক, হরিশংকর জলদাস, সেলিনা হোসনে, শাহীন আকতার এদের কারো বই নে।’
কয়েকটা বইয়ের নামও বললাম।
‘আমার দরকার নাই। আমি ঐটাই নেব।’
আমিও নাছোড়বান্দা, ‘তুই আমার কথামতো একটা বই নে। পড়ে যদি খারাপ লাগে, আমি তোকে ঐ বইটা কিনে দেব।’
‘তুই কেনগা যা। সবাই তোর মতো পাদের লেখক। নামই শুনি নাই কোনদিন!’
ও কপাল! আমি না হয় অখ্যাত পাদের লেখক,গু'র লেখক হতে পারি! তা বলে ওনারাও! ওনারা আমার কাছে একেকটি উজ্জ্বল নক্ষত্র। আমায় ক্ষমা করবেন প্রিয় লেখকবৃন্দ।
ওর কথার শ্রীছাদ এমনই। আমরা কেউ মাইন্ড করি না। ওর কথা আর হাত আমাদের ওপর সমানতালে চলে। ওর হাজব্যান্ডের ওপরও! আমি বারবার পীড়াপীড়ি করেও কোন লাভ হলো না। ও ওটাই কিনলো। আর গর্বের সাথে বললো, ‘সেদিন ওমুকের অটোগ্রাফ সহ বই কিনেছি।’
সেই অমুক আরেক বিজ্ঞাপন সর্বস্ব তরুণ লেখক। সারা মাস জুড়ে চটকদার বিজ্ঞাপন দেন এবং তাতে তিনি সার্থক। আমার বন্ধুটির মতো আরো অনেককেই হয়তো সারাজীবনের মতো ফাঁদে আটকেছেন। মেলা থেকে বের হবার সময়ও স্বপ্না ঐ তরুণ লেখকের গাল ভরা প্রশংসা করছে। আমি দেখলাম মেলায় হাঁটছেন লেখক আহমাদ মোস্তফা কামাল। তাকে দেখিয়ে আমার দুই বন্ধুকে বললাম, ‘উনি ভাল লেখেন।’
আবারো স্বপ্নার একই কথা, ‘হ, তোর মতো পাদের লেখক। কেউ চেনেনা।’ আমি বুঝলাম, ওর রুচি একতারে বাঁধা পড়ে গেছে, হাজার বললেও উত্তরণ প্রায় অসম্ভব। আমার বন্ধুটি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে মাস্টার্স। নামী কোম্পানীতে স্বাস্থ্যকর বেতনে চাকরী করছে। আমি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবি, ভাগ্যিস আমি প্রথম শ্রেণী পাইনি!

এখন বিজ্ঞাপনই সব। বিজ্ঞপনই লেখক চেনার মাধ্যম, লেখা নয়। সবকিছু নষ্টদের হাতে যেতে কি আর কিছু বাকি আছে!

প্রিয় পাঠক, আপনার কষ্টের টাকায় কেনা বই কেনার আগে একটু ভেবে কিনুন। আমার বন্ধুটির মতো আবর্জনা কিনে বুক সেলফ ভরছেন না তো! ভবিষ্যতে যদি কখনও আপনার রুচি কিংবা চিন্তার গতি পাল্টায়, বাসা বদলের সময় এই আবর্জনা কিন্তু আপনাকেই টানতে হবে! নিজের বাড়ি হলেও জায়গা তো দখল করে!

*দোস্ত, তুই আমাকে বহুবার পাদের লেখক বলেছিস। আমি মাইন্ড করিনি।এই লেখাটা তোর চোখে পড়লে তুইও মাইন্ড করবি না আশা করি। আমাদের বন্ধুত্ব অটুট থাকবে নিশ্চয়। পাদের হলেও, লেখক-কবি তো সত্য কথা বলবেই।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×