চিত্রিত মৃৎশিল্পের প্রদর্শনী
২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃৎশিল্প একটি প্রাচীন শিল্প। যখন প্লাস্টিক, সিলভার বা কাঁসা-পিতল ছিল না, তখন ব্যবহারিক কাজের প্রধান অবলম্বন ছিল মাটির তৈরি তৈজসপত্র। হাজার হাজার বছর ধরে বংশ পরম্পরায় আমাদের পূর্ব-পুরুষেরা এসব মাটির তৈজসপত্র ব্যবহার করেছেন। বর্তমানের প্লাস্টিক-সিলভারের ভিড়েও অনেক কাজেই এখনো আমরা মাটির তৈজসপত্র ব্যবহার করে থাকি। যদিও এই সময়ে এসে মৃৎশিল্প ধুঁকছে, অনেক জায়গায় চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে কুমোরের চাকা, জীবিকা নির্বাহের জন্য মৃৎশিল্পীরা অন্য পেশা বেছে নিচ্ছেন। কিন্তু মৃৎশিল্পীদের প্রতি আমাদের দায় আছে, তাদের কাছে আমাদের ঋণ আছে। আমাদের পূর্ব-পুরুষেরা তাদের তৈরি বাসনে ভাত খেয়েই টিকে ছিলেন। মৃৎশিল্পীরা মানবসভ্যতাকে এগিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কেবল ব্যবহরিক কাজের তৈজসপত্রই তারা তৈরি করেননি; শিশুদের খেলনা, ঘর সাজানোর নান্দনিক সব উপকরণও তৈরি করেছেন। এখনো করছেন।
ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে চিত্রিত মৃৎশিল্পের প্রদর্শনী। চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশের বিভিন্ন জেলার চিত্রিত মৃৎশিল্প স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। নাগরিক মানুষদের নিজের শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবার অসাধারণ এক আয়োজন। সময় থাকলে দেখে আসতে পারেন প্রদর্শনীটি। সন্তানদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন নিজের শিকড় ও সংস্কৃতির।












সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩

মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়...
...বাকিটুকু পড়ুন