somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত নাশকতা করার দায়িত্ব দিয়েছিল আমাকে

১৬ ই জুলাই, ২০১০ ভোর ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জিজ্ঞাসাবাদে জেএমবি’র কিলার ভাগ্নে শহীদ

০০ ইত্তেফাক রিপোর্ট

বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেয়ার পরপরই জেএমবি জঙ্গিদের সঙ্গে বৈঠক করেন দু’জন জামায়াত নেতা। নাশকতার দায়িত্ব দেয়া হয় জেএমবির ভয়ংকর কিলার ভাগ্নে শহীদকে। ১২ জন রাজনৈতিক নেতার তালিকাও ধরিয়ে দেয়া হয় তাকে। এসব নিয়ে পরিকল্পনার মধ্যে পুলিশের হাতে গ্রেফতার হন জেএমবির শীর্ষ নেতা ও কিলার ভাগ্নে শহীদ। রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে এসব তথ্য ভাগ্নে শহীদ স্বীকার করেছেন। ফলে তাকে জামায়াত আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদকারী সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। ভাগ্নে শহীদকে বগুড়া থেকে ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আনার প্রস্তুতি চলছে। ভাগ্নে শহীদ পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, যুদ্ধাপরাধীদের বিচার কাজ বাধাগ্রস্ত করতে নাশকতার পরিকল্পনা করেন জামায়াত নেতারা। এরপরই তাকে ডাকা হয়। ১২ জন রাজনৈতিক নেতার একটি তালিকাও তাকে ধরিয়ে দেয়া হয়। এ নিয়ে কিভাবে কাজ করা যায় তার পরিকল্পনা করছিলেন ভাগ্নে শহীদ। এর এক পর্যায়ে পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। তার কাছ থেকে উদ্ধার করা ২ হাজার গ্রেনেডের বডি তৈরি করে দিয়েছেন আগে গ্রেফতার হওয়া মিজান। নাশকতার জন্যই এই গ্রেনেডগুলো বানানোর উদ্যোগ নেয়া হয়েছিল বলে তদন্তকারী কর্মকর্তাগণ জানিয়েছেন ভাগ্নে শহীদ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান, বুধবার রাতে সাইদুরের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নিজামী ও মুজাহিদকে। প্রথমে সাইদুরকে হাজির করা হয় নিজামীর সামনে। তখন সাইদুর নিজামীর কাছে জানতে চান, ‘আপনি কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন’। তখন নিজামী বলেন, শিল্প মন্ত্রণালয়ের। সাইদুর বলেন, ‘এই মন্ত্রণালয় থেকেই তো সুদে টাকা দেয়া হয়। এর আগে আপনিই তো বলেছেন, সুদ খাওয়া আর মায়ের সঙ্গে জিনা করা সমান। তাহলে মন্ত্রী হয়ে আপনি কি করেছেন? আপনি আমাকে বলেছেন, বাংলাভাই ও শায়খ রহমান আপনার নির্দেশের বাইরে যাওয়ায় তাদের ফাঁসিতে ঝুলতে হয়েছে। আমিও আপনার নির্দেশের বাইরে গেলে ফাঁসিতে ঝুলতে হবে। কিন্তু আমি তো আপনার নির্দেশের বাইরে যাইনি তাহলে আমাকে কেন গ্রেফতার হতে হল? আপনি বলেছিলেন, গণতন্ত্র হল কুফরী। আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। কিন্তু বিএনপির পেছনে গিয়ে শক্তি সঞ্চয় করছেন। বিএনপির ঘাড়ে পাড়া দিয়ে দেশে ইসলামী শাসন কায়েম করবেন।’ সাইদুর নিজামীকে পরামর্শ দিয়ে বলেন, ‘একাত্তরে যাদের হত্যা, নির্যাতন ও ধর্ষণ করেছেন এখন তাদের পরিবারের সদস্যদের কাছে গিয়ে ক্ষমা চান। তারা ক্ষমা করলে তওবা পড়ে ভালো হয়ে যান। নাহলে দোজখেও আপনার জায়গা হবে না।’ জেএমবিতে এখনও ২৫ জন জামায়াতের রোকন রয়েছে বলে দাবি করেছেন মাওলানা সাইদুর রহমান।

এরপর মুজাহিদীদের মুখোমুখি করা হয় সাইদুর রহমানকে। একইভাবে সাইদুর মুজাহিদের কাছে জানতে চান আপনি কোন্ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। মুজাহিদ বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের। এ সময় সাইদুর তার কাছে জানতে চান দেশের পতিতাপল্লীগুলো সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে তা আপনি জানেন? এখানে প্রতিদিন কত জিনা হয় তা আপনি জানেন? এসবের দায় থেকে তো আপনি রক্ষা পাবেন না। মুখে বলেন ইসলামী শাসনের কথা আর কাজ করেন ঠিক উল্টোটা। সাইদুর মুজাহিদকে বলেন, ‘৬৩ জেলায় একযোগে জেএমবি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। জেএমবির কি সেই সামর্থ্য আছে? জামায়াত কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করেছে।’ সাইদুর একইভাবে মুজাহিদকে বলেন, ‘একাত্তরে যাদের হত্যা, নির্যাতন ও ধর্ষণ করেছেন এখন তাদের পরিবারের সদস্যদের কাছে গিয়ে ক্ষমা চান। তারা ক্ষমা করলে তওবা পড়ে ভালো হয়ে যান।’
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×