বাংলা আমার গর্ব, আমার অহংকার,
বাংলায় আমার বিস্ময়, আমার হাহাকার।
বাংলায় আমার অস্তিত্ব নিরন্তর,
বাংলায় আমার জন্ম এবং জন্মান্তর।
বাংলায় আমার আবেগ ও তার তীব্রতা,
বাংলায় আমার ধৈর্য্য, আমার ক্ষীপ্রতা।
বাংলায় আমার সুখ, আমার পূর্ণতা,
বাংলা আমার ভোলায় সকল শূন্যতা।
বাংলা আম্র মায়ের মুখের স্মিত হাসি,
বাংলা, যেন মিষ্টি সুরে বাজছে বাঁশি।
বাংলা আমার সবসময়ের শ্রেষ্ঠ পাওয়া,
নয়তো কেবল একুশ, তারপর হারিয়ে যাওয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


