ছোট্ট ঊষি গুটি গুটি হেঁটে বেড়ায়,
এটা টানে, সেটা ধরে, ওটা ছড়ায়।
পুতুল নিয়ে খেলাই তার সবচেয়ে প্রিয়,
হাঁড়ি-পাতিল, গাড়ি, লেগোও খুবই লোভনীয়!
আধো আধো কথায় তার দিন কেতে যায় আমার,
আবদার তার সবকিছুতেই, সবকিছু চাই জানার!
ছোট্ট ঊষি একটু করে হল বড়,
অমনি শুরু হল শুধু "পড় পড়"।
হঠাৎ যেন জীবন বাধা পড়ল ছকে,
খেলার সময় নেই যে আজ আর হাজার সখে।
লেখাপড়া, হাসি-খেলায় সময় কেটে যাক্ -
পরীর মত মেয়েটা সারা জীবন সুখে থাক্।
তুমি আমার কত্ত প্রিয়, জানো তুমি সেটা?
রাগ কোর না যখন বলি খারাপ লাগে যেটা।
আমার খেলার পুতুল কবে বন্ধু হয়ে গেলে!!
আজো মনে পরে যেদিন তুমি ঘরে এলে!
অনেক বড় হবে তুমি এটাই আমার স্বপ্ন -
দেশ যেন পায় তোমার মাঝেই- অমূল্য এক রত্ন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


