এলোমেলো-২
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাল চলে যাব অনেক দূরে,
রয়ে যাব শুধু স্বপ্ন জুড়ে
তোমার মনের সপ্ত সুরে
বাজবে আমার গান।
তোমার মনের মধ্যেখানে
ছোট্ট একটু জায়গা বুনে
থাকবে বেঁচে প্রতিখণে
অন্তহীন এ প্রাণ।
হয়তো কোন মেঘলা দিনে
একলা বসে ভাবছো তুমি,
হঠাৎ করে পড়বে মনে
আমার কোন স্মৃতি,
এক দু'ফোঁটা অশ্রুও বা
গড়িয়ে যাবে দু'গাল বেয়ে,
এমনি হয়, এই জীবনের
অমোঘ নিঠুর রীতি।
পর মুহূর্তে ব্যস্ত ভীষণ,
ব্যস্ত তুমি নানান কাজে,
আমি তখন লুকিয়ে রব
আবার তোমার মনের মাঝে।
নাই বা মনে করলে আমায়,
নাই বা বাঁধলে কঠিন মায়ায়,
তবু জেনো, তোমার ছায়ায়
রইব আমি মিশে,
তোমার ঘরে, তোমার দোরে,
তোমার রাত্রি, তোমার ভোরে,
হাজার বছর এমনি করে
তোমায় ভালবেসে।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম...
...বাকিটুকু পড়ুন