somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলার বিস্ময় ২৮ বছরের রোজাদার

০৬ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঈদুল ফিতরের এক দিন, আর ঈদুল আজহার চার দিন_এই পাঁচ দিন রোজা রাখা নাজায়েজ। এই বিশেষ দিনগুলো বাদে বছরের বাকি দিনগুলোতে রোজা রাখতে ভুল করেননি ইনছান আলী। ২৮ বছর ধরে টানা রোজা রেখে বিস্ময় সৃষ্টি করেছেন চরের এই দরিদ্র কৃষক। আরো আশ্চর্য ব্যাপার হলো, এই দীর্ঘ সময়ে তাঁর বড় কোনো রোগব্যাধিও হয়নি।
বয়স ৭০ পেরিয়েছে। তাই তিন বছর ধরে কবরে যাওয়ার প্রস্তুতি চলছে তাঁর। সেই প্রস্তুতির অংশ হিসেবে সব সময় পরছেন সাদা পোশাক। রাতে ঘুমানোর সময় ব্যবহার করছেন না বালিশ।
ইনছান আলীর বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর চর সারোডোবে। নদীভাঙা মানুষ। ধরলার তাণ্ডবে বাড়ি সরিয়েছেন মোট ১১ বার। বাড়ি-ভিটাসহ চরের অনুর্বর ৮০ শতক জমি থাকলেও তাতে পেটের খাবার জোগাড় হয় না। ছেলেরা দিনমজুরি করে। বয়সের কারণে ইনছান কাজ করতে পারেন না। তিন মেয়ের বিয়ে হয়েছে। তিন ছেলে বিয়ে করে আলাদা থাকে। বাকি দু্ই ছেলে ও স্ত্রীকে নিয়ে তাঁর অভাবি সংসার চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
পরকালে আল্লাহর সানি্নধ্য পাবেন_এই আশায় ২৮ বছর আগে রোজা রাখা শুরু করেন ইনছান আলী। যত দিন বাঁচবেন এভাবেই রোজা রাখবেন বলে তাঁর নিয়ত পাকা। রোজা রাখলেও সেহরি খেতে পান না অভাবের কারণে। স্রেফ পানি দিয়ে ইফতারি সারেন বেশির ভাগ দিন। কালেভদ্রে মেলে চাল ভাজা বা মুড়ি। ইনছান জানান, অনেক দিন তিনি চকলেট এমনকি গাছের পাতা দিয়ে ইফতারি সেরেছেন। তাতে তাঁর কোনো অসুবিধা হয়নি। রাতে এশার নামাজ পড়ে ভাত খান। তবে সব সময় ভাত মেলে না। এখন একটানা চার দিন না খেলেও কোনো সমস্যা হবে না বলে ইনছান আলীর বিশ্বাস। তিনি জানান, রোজা রাখা শুরু করার পর থেকে তেমন কোনো রোগব্যাধি হয়নি। এ সময় ওষুধ খেয়েছেন মাত্র ২০০ টাকার। তাঁর কথা_'রোজা রাখি মাবুদের খুশির জন্য। তাই তিনি আমাকে ভালো রেখেছেন।'
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×