somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ময়লাওয়ালা

০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসার সামনে থেকে প্রতিদিন ময়লা সংগ্রহ করার জন্য রহিম বিকেলবেলা চলে আসে ঠিক সময়ে। রহিম যখন মরিয়মের বাসার সামনে থেকে ময়লা সংগ্রহ করে বস্তায় ভরতে থাকে তখন মরিয়ম রহিমের দিকে তাকিয়ে নাক বন্ধ করে নাক ধরে বিরক্তি ভরে তাকায়।

মনে মনে বলতে থাকে যে এই মানুষগুলোকে দেখলে গায়ের মধ্যে ঝাঁকি দিয়ে উঠে মনে হয় বমি করে দেবো।

প্রতিদিনই কোনভাবে যদি রহিমের দিকে ময়লা তোলার সময় মরিয়মের চোখ চলে যায় তবে প্রতিদিনই সে এরকম একটা ভাব দেখায়।

একদিন মরিয়ম বাড়িতে কাজ করছিল ঠিক এমন সময় রহিম ময়লা তুলতে তুলতে তাদের দরজার সামনে এসে নক করলো।

মরিয়ম দরজা খুলে রহিমকে দেখতে পেয়ে সাথে সাথে নাক ধরে বলল বিরক্তি স্বরে যে কি ব্যাপার তুমি এখানে এসেছ কেন। তোমার গা দিয়ে তো জঘন্য গন্ধ বের হচ্ছে।

এক্ষুনি ওদের গেটের সিঁড়ি থেকে নিচে যাও। এই কথা বলে মরিয়ম রহিমকে ধমকাতে লাগলো।

রহিম আর কোন উপায় না পেয়ে মরিয়মের সিঁড়ি থেকে নিচে গিয়ে বলল যে আপা আমি ময়লা তুলতে এসেছিলাম। ময়লা তোলার সময় হঠাৎ এই ঘড়িটা আমার চোখে পড়ল।

ঘড়িটা দেখে ভাবলাম যে দেখতে নতুন মনে হচ্ছে হয়তো ভুল করে ময়লা ঝুলির ভেতরে পড়ে গেছে তাই এটা ফেরত দিতে আসলাম।

কিন্তু এসে আপনি যে এমন আচরণ করবেন সেটা ভাবতেও পারিনি। একটা কথা বলি আপা আমরা ময়লাওয়ালা হলেও আমরাও আপনাদের মত মানুষ।

আপনি হয়তো এই পরিষ্কার ঝকঝকে ফ্ল্যাটে বাস করেন আর আমরা আপনার এই ফ্ল্যাটের ময়লা কুড়িয়ে নিয়ে গিয়ে আপনার বাসার আশেপাশে পরিবেশটাকে পরিষ্কার রাখতে আপনাকে সাহায্য করি।

আমরা যদি ময়লা নিয়ে না যেতাম তবে আপনাদের মত বড়লোকরা এবং ঝকঝকে পরিবেশে থাকা তো দূরের কথা দুর্গন্ধে বাঁচতেও পারতেন না।

আপনারা যেমন কর্ম করে সংসার চালান ঠিক আমিও এই কাজ করে সংসার চালাই। মানুষকে মানুষ মনে করতে শেখেন আপ। ভালো থাকবেন।

এই কথা বলে রহিম মরিয়মের সামনে থেকে চলে গেল এবং মরিয়ম যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে রহিমের দিকে তাকিয়ে। এই মুহূর্তে তার কি বলা উচিত সেটা সে কোনভাবেই ভাবতে পারছে না।

শুধু মনে মনে ভাবছে যে আসলেই তো সে রহিমের সাথে যে আচরণ করেছে বা যে ভাব দেখিয়েছে সেটা আসলেও ঠিক হয়নি। তারাও মানুষ। আর তাদের মত ময়লা ওয়ালাদের জন্যই মরিয়মরা পরিষ্কার পরিচ্ছন্ন এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে আছে।

আরো দেখতে পারেনঃ তথ্যাদি
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×