ফুলের ছড়া পাখির ছড়া
১২ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফুলের ছড়া পাখির ছড়াহঠাৎ করেই ভাবনা এল
যাব অনেক দূর
হতেই হবে এবার আমায়
ছড়ার বাহাদুর!
গদ্য লেখা বডডো কঠিন
নিয়ম বড় কড়া
ছন্দটাকে মিলিয়ে তাই
লিখব মজার ছড়া।
ফুলের ছড়া লিখব বলে
যেই করেছি ঠিক
ফুলেরা সব টানছে দেখ
আমায় চতুর্দিক!
জবা বলে আমায় লেখ
মুচকি হেসে বেলী
বলে আমায় বাদ দিয়ে কি
হবে ছড়ার ডালি?
টগরটাকে লিখতে গেলে
জুইটা করে রাগ
সূর্যমুখী হেসে বলে
কোথায় আমার ভাগ?
ফুলের রাণী গোলাপ বলে
হচ্ছে এসব কী?
আমায় ছাড়া ফুলের ছড়া?
আজব লেখালেখি!
ফুলের ছড়া বাদ দিয়ে তাই
ভাবছি পাখি হব
ছড়া লেখার মন্ত্র নিতে
পাখির কাছেই যাব।
পাখির সাথে বলব কথা
যেই করেছি ঠিক
পাখির ছানা বাঁধ মানেনা
উড়ছে দিগ্বিদিক।
আকাশপানে হাত তুলেছি
লিখব আকাশটাকে
মেঘের কণা করছে মানা
লিখতে হবে তাকে!
হঠাৎ করেই ভর দুপুরে
নামল তুমুল ঝড়
কী ভয়ানক মনেতে শোক
ভাঙ্গল ছড়ার ঘর!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮

মুক্তোর মতোন অভিমানচারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬
বোবা কান্না.....
আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন