কষ্টজলের কাব্যকথা
০৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা না
এই লেখাটা
কষ্টজলে
গড়িয়ে পড়া
ভাবনা কিছু!
কষ্ট পেলে
মেঘের যেমন
বাঁধ মানেনা!
মেঘের ব্যথা
যেমন করে
বৃষ্টি হয়ে
কষ্ট ঝরায়!
আকাশ যেমন
নীল হয়ে যায়
ব্যথায় ব্যথায়!
এই লেখাটা
হয়তো তেমন
কিংবা তারও
অধিক কিছু।
যেমন করে
অকারণে
কষ্টটা নেয়
তোমার পিছু।
কষ্ট পেলে
কবিতারা
যেমন করে
বেড়িয়ে পরে!
পথে ঘাটে
বকুলতলায়
বটতলাতে!
এই লেখাটা
তেমন কিছু
কষ্টজলের
কাব্যকথা!
স্বপ্ন যেমন
কষ্ট পেয়ে
ঘুমিয়ে পড়ে
একলা রাতে
রোদের বেলা
স্বপ্ন যেমন
ডানা মেলে
শূন্যতলায়
বিশাল দালান
পিছন ফেলে
স্বপ্ন যেমন
পৌছাতে চায়
স্বপ্নতলায়!
ইচ্ছে যেমন
ডানা মেলে
ইচ্ছে বাড়ি
যাবে বলে
এই কবিতা
তেমন করেই
লেখা কিছু
কষ্টজলে!
খোকাখুকুর
দুরন্ত কাজ
যেমন করে
ছুটেই শুধু
এই কবিতা
আর কিছু নয়
তেমন কিছু
কানামাছি
কবিতাটা
থাকলে কাছে
আশা বলে
আমিও আছি!
ছুটবালিকা
যেমন করে
দুরন্ত হয়
সময় পেলেই
এই কবিতা
হয়তো তারই
ছায়া শুধু
আর কিছু নেই।
কিংবা ধরো
প্রিয়ার দু'হাত
হয়তো হঠাৎ
হারিয়ে গেল
দেখবে তখন
তোমারও মন
কষ্টজলের
কাব্য পেল।
জীবন যদি
শূন্যে ভাসাও
তখন কিছু
কষ্ট পাবে
চোরাবালির
ছলনাতে
স্বপ্ন তখন
হারিয়ে যাবে!
তখন তোমার
রাত কাটেনা
হয়তো দিনও
পাহাড় সমান
এই কবিতা
আর কিছু নয়
তেমন কিছু
হারানো গান!
সুরটা যদি
দিতে পারো
তোমার মত
মনের মতন
তখন ব্যথা
আর থাকেনা
কষ্ট পাবে
রাজার আসন!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন