মোজাম্মেল বাবু সাহেব আ্ওয়ামী লীগের একজন চূড়ান্ত সমর্থক । সমর্থক হতেই পারেন কিন্তু তার বক্তব্য শুনলে কেন জানি মনে হয় একজন অন্ধ, বোধির মানুষের কথা শুনছি তিনি যে কথায় বলুনা না কেন সেটা আ্ওয়ামী লীগকে দেবতার আসনে বসিয়ে দেয়। একটু আগে এটিন নিউজ টিভিতে তিনি বলেছেন। ধরুন বিদ্যুৎ সমস্যা একটা সাবজেট, কৃষি একটা সাবজেট, শিক্ষা একটা সাবজেট, প্রযুক্তি একটা সাবজেক্ট, চিকিৎসা একটা সাবজেট আর সুশাসন একটা সাবজেক্ট । সরকার বিদ্যুৎ সাবজেক্ট এ ৮০ কৃষিতে ১০০, শিক্ষায় ১০০ প্রযুক্তিতে ৯০ চিকিৎসায় ৯০ এর মতো পেয়েছে আর সুশাসনে একটু কম। আর হল মার্ক , শেয়ার বাজার, বিশ্বজিৎ , পদ্মা সেতু এগুলো কোন সাবজেক্ট না এগুলো এক একটা প্রশ্ন এগুলো দিয়ে সরকার কে বিবেচনা করা যায় না ।
এখন আমি বলি, মোজাম্মেল বাবুকে এক ব্যক্তি বিনা মূল্যে প্রযুক্তির সুবিধা দিলো, তার সন্তানকে বিনা মূল্যে বই দিলো, তিনি ডাক্তারের সেব্ওা পেলেন, বিদ্যুত পেলেন ১০ টাকায় চালও পেলেন । এরপর সে লোক তার ব্যাংকে রাখা টাকা মেরে দিলো, তার এক সন্তানকে কুপিয়ে মেরে ফেললো তাকে পুলিশ দিয়ে পেদানি খাওয়ালো , তাকে একটা মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে রাখলো তিনি বিচারের জন্য আদালত পাড়ায় মাথা ঠুকতে লাগলেন। তিনি তখন কি বলবেন । তিনি কি বলবেন এগুলো তো সাবজেক্ট না । সে লোকটা ভালো ।
মানুষ এতো বিবেক শূন্য হয় কি করে!!! চামচামির তো একটা লিমিট থাকে ।
তিনি কি জানেন না বুঝেন না । সরকারের সবথেবে বড় কাজ হলো সুশাসন। এটার জন্য সমস্ত কিছু বিলীন হয়ে যায়। শিক্ষা প্রযুক্তি এগুলো সময়ের সঙ্গে অটোমেটিক ভাবে এগিয়ে যাবে। সরকার সহযোগিতা না করলেও এগুলো একটু একটু হলেও বিকাশিত হবে। আমাদের দেশে অনেক বিষয়ই সরকার কিছু করে নি কিন্তু মহৎ মানুষরা সেগুলো এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু সুশাসন এটা সরকারের সৎ উদ্দেশ্য এবৎ মহৎ কাজ ছাড়া বিন্দু মাত্র উন্নতি করা সম্ভব নয় ।
এসব অতি জ্ঞানী মানুষদের জন্য দেশে আজ এ অবস্থা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




