প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে পাবলিক টয়লেট
১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি ভাই অবাক হলেন। আইডিয়াটা সুন্দর না। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে একটি পাবলিক টয়লেট হবে। সাধারণ মানুষ সব তাদের এক নম্বর দু নম্বর সব কাজ সেখানে করতে যাবে। মানুষের প্রসাব বাসভবনের বিশাল আঙ্গিনা দিয়ে গড়িয়ে চলে যাবে। প্রধানমন্ত্রী যখন তার কোটি টকার গাড়িতে চড়ে দলবল নিয়ে যখন বক্তৃতা দিতে বের হবেন সেসময় তিনি গাড়ির জানালা দিয়ে দেখবেন এক রিকশা চালক লুঙ্গি উচু করে বদনা নিয়ে দু নম্বর কাজ করতে যাচ্ছে। রিকশা চালক প্রধানমন্ত্রীকে দেখে একটা হাসি দিলো।

ধরুন কেউ এই পাবলিক টয়লেটের আইডিয়াটা প্রস্তাব করল এবং সেটাতে পাস করার জন্য প্রধানমন্ত্রী সাইন ও করে দিলো । এই ঘটনায় যদি আপনি অবাক হন তাহলে এই ঘটনাটায় তো আমাদের টাসকি খেয়ে অজ্ঞান হয়ে যাবার কথা। সুন্দর বনের মাঝে কয়লা বিদ্যুত প্রকল্প হবে। কয়লার বিষাক্ত বর্জ সুন্দর বনের মধ্য দিয়ে সাগরে গিয়ে পড়বে, কি সুন্দর সিস্টেম । আমাদের দেশের বুদ্ধিমান বিজ্ঞানীরা পরিবেশ বিশ্লেষকগণ বাংলাদেশের সমস্ত চিপাচাপা বিশ্লেষণ করে এই জায়গাটা উপযুক্ত মনে করেছেন। তাদের মতে এর থেকে ভালো জায়গা আর হয় না। আসলেও তাই এর থেকে ভালো জায়গা আর কি ভাবে হবে। এটা করার জন্য কয়েক লক্ষ গাছ কাটা যাবে পুরু টাকা পকেটে। বনের মধ্যে ল্যান্ড ডিভালপ করতে আরও কয়েকশ কোটি টাকা । যখন ইচ্ছা মন চাইলে গাছ কাটা যাবে। বর্জ পদার্থ বনের খাল দিয়ে চলে যাবে। বাতাস দূষিত হবার কোন চান্স নেই । সব গাছ সেটা চুইষা নিবো। সেই বর্জ পানিতে রয়েল বেঙ্গল টাইগার গোসল করবো, মাছ হইবো টনকে টন। ভাবতেই আনন্দ হচ্ছে। আর পরিবেশের কি ক্ষতি হবে। আমাদের নিজস্ব হাজার কোটি টাকার ফান্ড তো আছেই না হয় আরও কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করা যাবে। সব দিক বিবেচনা করে এটাই ভালো সিদ্ধান্ত । এই প্রস্তাব নাকি পাসও হয়ে গেছে। আর প্রস্তাব পাস করা মানে প্রধানমন্ত্রী সেখানে স্বাক্ষর করা ।

আমার মনে হয় আপনার অবাক হন নি যতটা না অবাক হয়েছেন প্রধান মন্ত্রীর বাসভবনের সামনে পাবলিক টয়লেট হওয়ার কথা শুনে। আমরা ভাই এমনই জাতি এই সব বিষয়ে অবাক হয় না । কি আসে যায় সুন্দর বন একটা ফালতু বন । আর এই ফালতু বনকে প্রথম স্থানে আনার জন্য আমরা ঠেইল্লা এসএমএস করেছি সরকার করেছে ক্যাম্পেইন। আসুন সুন্দর বন ধ্বংসের সাথে আমরা যোগদান করি। সরকারকে ও বন পরিবেশ মন্ত্রীকে জানায় অভিনন্দন।
আমার অনেক বল্গ বন্ধুরা এই নিয়ে অনেক লেখা লিখছেন তাদের কে ধন্যবাদ জানায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন