somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্মদিনের শুভেচ্ছা, জামাল ভূঁইয়া!

১০ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুফন তার এক লেখায় অবলীলায় স্বীকার করেছিলেন, জীবন নিয়ে তার ডিপ্রেশনের কথা! বলেছেন, বিশ্বকাপ হাতের মুঠোয় রেখেও নিজের হতাশার কথা! না, কোন কিছু না পাওয়ার হতাশা নয়; হতাশা ফুটবলের পিছনে ছুটতে ছুটতে পৃথিবীর বাকী অংশ থেকে ছিটকে পড়ার, হতাশা নিয়মের বেড়াজালে আঁটকে নিজের মনের নানান আবদার না মিটাতে পারার হতাশা, নিয়মের মাঝে থাকতে থাকতে নিজেকে রোবোট অনুভূত হওয়ার হতাশা! বুফন বলেছিলেন - তুমি যদি সবকিছু ভুলে কেবলই ফুটবল নিয়ে বাঁচা শুরু করো তবে একটা সময় তোমার সত্তা নির্জীব হয়ে যাবে, প্রাণশক্তি হারিয়ে ফেলবে, যা তোমাকে ধীরে ধীরে হতাশাগ্রস্ত করে তুলবে।

সত্যিই তো তাই! জীবনে টাকা কিংবা যশ খ্যাতি কখনোই আপনায় সত্যিকারের সুখ এনে দিতে পারেনা! বরং আপনি যদি আপনার ভিতরটাকে শুনেন, নিজের মনের আবদার মিটান, তা বোধহয় আপনায় অনেক না পাওয়া ভুলিয়ে স্বর্গীয় সুখানুভূতি দিতে সক্ষম!

আর এখানেই আমার জামাল ভুইয়ার গল্পটা শুরু!

আজ যখন আনন্দের ফোয়ারায় আবেগমাখা জামালের কন্ঠে শুনি - "ইটস আ স্পেশাল ফিলিং টু বি আ ক্যাপ্টেন অফ সেভেন্টিন কোর মানুষ, দ্যাটস আনবিলিভেবল!" ; তখন যেনো আমার গর্বের শেষ নাই!

ইউরোপের স্বাচ্ছন্দ্যময় জীবন ছেড়েছেন, ইউরোপিয়ান ক্লাব ছেড়েছেন, বাবা মা'য়ের বারণ অমান্য করেছেন; এসেছেন এই ধুলোবালির শহরে, চলছেন যানযট আর দুষিত বাতাস আর পানির শহরে, বল নিয়ে দৌড়াচ্ছেন কাঁদামাখা মরা ঘাসে! অনেক টাকা নেই, অনেক স্বাচ্ছন্দ্য নেই, অনেক ফেম নেই, আছে দেশ আর ১৭ কোটি মানুষ! আর জামালের আছে দেশের প্রতি টান, আছে ১৭ কোটি মানুষের প্রতি ভালোবাসা!

"ইউ হ্যাভ টু ফলো ইওর হার্ট, ইউ হ্যাভ টু লিসেন টু ইওর হার্ট" - আজ জামাল যদি নিজের মনকে না শুনে ইউরোপেই থেকে যেতেন, তবে হয়তো জামালের অনেক টাকা কিংবা স্বাচ্ছন্দ্য কিংবা ফেম পেতেন কিন্ত জামালের সত্ত্বা মরে যেতো, নির্জীব হয়ে যেতো!

১৭ কোটি'র প্রতি জামালের এই টান যেনো দেশের প্রত্যেককে বার্তা দেয়; প্রত্যেককে শেখায় কিভাবে দেশকে ভালোবাসা যায়, কিভাবে দেশের প্রতি দায়িত্ব পালন করতে হয়! জামাল তো বাংলাদেশে বেড়ে উঠেনি, জামাল কে তো এই দেশ খাওয়ায়নি কিংবা পড়ায়নি! তবুও কেবল রক্তের টানে ফিরে এসেছেন, সবটুকু ছেড়ে, দেশের প্রতি ভালোবাসায়! আজ যখন জামাল ১৭ কোটি মানুষের একজন হওয়ায় অশ্রুসিক্ত চোখে গর্ব করে তখন যেনো সাধারণ থেকে শুরু করে কৃষক, ব্যাবসায়ী, চাকরিজীবী, রাজনীতিবিদ সহ সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে ভালোবাসতে হয় আমার দেশকে, কিভাবে নিজের জায়গায় থেকে দেশের জন্যে কিংবা ১৭ কোটি মানুষের জন্যে কিছু করে যেতে হয়!

তোমরা রেবেকা শফি কিংবা ইমরান কে নিয়ে গর্ব করো, কিন্তু সব ছেড়ে তোমাদের জন্যে তোমাদের মাঝে পড়ে থাকা জামাল কে ভুলে যাও!

"আই'ম নট আ রোবোট! কস্ট পাই! বাবা মা কে মিস করি, ফ্রেন্ড কে মিস করি! কিন্তু এই দেশ আর ১৭ কোটি মানুষের দায়িত্ব আমায় সব ভুলিয়ে দেয়!"

একদিকে ভাংগাচুড়া ফুটবল কাঠামো আর দুর্নীতিগ্রস্থ বাফুফে, আর অন্যদিকে আমার গর্বের জায়গায় একজন জামাল ভুইয়া! ১৭ কোটি মানুষের জামাল ভুইয়া! আমার জামাল ভুইয়া! ❤
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টগর ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪০

টগর ফুল
সাইফুল ইসলাম সাঈফ

টেম্পুতে উঠে বসে আছি
গন্তব্য উত্তরা, আজমপুর
আগে আরো কয়েকজন বসে আছে
একটু পর পর একজন করে উঠছে
হঠাৎ অষ্টাদশী যুবতী, হাতে শুভ্র
তিনটি টগর ফুল, সে রূপসী, ফুলগুলো
নাড়াচাড়া করছে, ডান হাত-
থেকে... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×