ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
তিনি বলেন, "ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগীতামূলক মনোভাব তৈরি না হয়ে অসুস্থ রাজনীতি চর্চার প্রক্রিয়া গড়ে উঠেছে।"
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় উপাচার্য এ কথা বলেন।
ডাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে।
বৃহস্পতিবার অধ্যাপক এস এম এ ফায়েজকে অব্যাহতি দিয়ে অধ্যাপক আরেফিনকে উপাচার্য হিসাবে নিয়োগ দেয়া হয়। শনিবার তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
অধ্যাপক আরেফিন বলেন, "১৯২১ সাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে কাজ করছে। তাই শিক্ষার্থীদের প্রতিযোগীতামূলক মনোভাব গড়ে তোলার জন্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। কারণ প্রতিযোগীতামূলক মনোভাব শিক্ষার্থীদের চিন্তাশক্তির বিকাশ ঘটায়।"
তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন মতাদর্শের অনুসারী হলেও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবার সম্মিলিত সহযোগিতা দরকার। কারণ গণতন্ত্রের মূল চালিকাশক্তিই হচ্ছে এ সহযোগিতা।"
সংসদ নির্বাচনের পর কয়েকটি হলে সহিংসতা ঘটার পরিপ্রেক্ষিতে উপাচার্য শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেন, ''শিক্ষার্থীরা যাতে ক্লাশ এবং পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ সহযোগিতা থাকবে।"
অধ্যাপক আরেফিন বলেন, "আবাসিক হলে ছাত্রত্বই শিক্ষার্থীদের বড় পরিচয়, সংগঠন তার পরিচয় নয়। শিক্ষার্থীদের সহাবস্থানের পাশাপাশি সকল সুযোগ সুবিধা নিশ্চিত করবে হল কর্তৃপক্ষ।"
হলে শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করতে ছাত্র সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, "ছাত্র সংগঠনগুলোকে শিক্ষার্থীদের প্রতি তাদের দায়িত্ব পালন করতে হবে।"
নিয়োগ পাওয়ার ব্যাপারে উপাচার্য বলেন, "আমি সাময়িকভাবে নিয়োগ পেয়েছি। ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী সিনেটে উপাচার্য প্যানেল গঠন করেই উপাচার্য নিয়োগ হবে। এর আগে সিনেটের শিক্ষক প্রতিনিধি, রেজিস্টার্ড গ্রাজুয়েট এবং অন্য সব কমিটির নির্বাচন করা হবে। যাতে উপাচার্য প্যানেল গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা যায়।"
গত ১২ জানুয়ারি অধ্যাপক এস এম এ ফায়েজ উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেন।
ডাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে : উপাচার্য আরেফিন সিদ্দিক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।